রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী 

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১২:১৬ পিএম

রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীতে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম) অডিটোরিয়ামে গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, গবেষণা শুধু খাতা কলমে না রেখে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মানুষের রোগ নির্ণয় করতে হবে। বাচ্চাদের অপুষ্টির কারণে নানা রোগ বেড়েছে।

তিনি বলেন, বাচ্চারা এখন আর মায়ের বুকের দুধ খেতে পায় না, তাই পুষ্টি ও কম পায়। এছাড়া, খাবারে ফাস্টফুডের আধিক্য থাকায় পুষ্টিহীন জাতি তৈরি হচ্ছে।

চিকিৎসা পেশাকে অত্যন্ত সম্মানজনক পেশা উল্লেখ করে সরদার সাখাওয়াত হোসেন বলেন, আপনাদের কাছে রোগীর প্রত্যাশা অনেক। রোগীদের সেবা করুন, তাদের কথা মনোযোগ দিয়ে শুনুন।

স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বাজেট প্রায় দ্বিগুণ করা হয়েছে। গবেষণাখাত  ও প্রতিষ্ঠানের উন্নয়নে যেকোনো বরাদ্দ দেওয়া হবে।

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৬ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ...
ডেঙ্গুতে এ বছর মোট মৃত্যুর প্রায় ৪১ ভাগই হয়েছে চলতি মাসের প্রথমার্ধে। আর মোট আক্রান্তের অন্তত ৩৪ ভাগ হয়েছে একই সময়ে। তাই সেপ্টেম্বরকে ডেঙ্গুর প্রাদুর্ভাবের অন্যতম ঝুঁকিপূর্ণ মাস মনে করছেন...
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬ জনে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ৩১৬...
শিশুদের পছন্দের কেক, কাজী ফার্মসের মাফিন স্বাস্থ্যের জন্য ভয়ানক। এটি মানহীন এবং খাবার অনুপযোগী। কেকের মেয়াদ দুই মাস হলেও ব্যবহার হয় না সরকার নির্ধারিত প্রিজারভেটিভ।
ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
আসিয়ান কাপকে সামনে রেখে সম্প্রতি দীর্ঘ অনুশীলন ক্যাম্পের আয়োজন করেন ডুলি। সেখানে ট্রায়ালে অংশ নিয়েছিলেন বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার। তবে সেই প্রবাসী ফুটবলারদের মধ্যে এরই মধ্যে ক্যাম্প থেকে বাদ...
সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষের সরলতাকে সুযোগ হিসেবে ব্যবহার করছে দালাল চক্র। সহায়তাকারী সেজে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠিয়ে দেয় বেসরকারি ডায়াগনস্টিকে। আর এই ঘটনাকে হাসপাতালের নিয়ম মনে...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৪ জন গ্রেপ্তার হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৫৮টি মামলা করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর