শিশুর রোগ প্রতিরোধে মাতৃদুগ্ধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমানে মাতৃ-শিশু সেবায় আধুনিকায়নের নামে রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে। এটি প্রতিরোধে শিশুর জন্ম নেওয়ার পর থেকে পর্যাপ্ত পরিমাণে মায়ের দুধ দেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

আজ শনিবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ‘বিশ্ব মাতৃদুগ্ধ দিবস’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বাবা-মায়ের পারস্পরিক আচরণের সাথে শিশুদের মানসিকতা পরিবর্তন আসছে। শিশু জন্ম নেওয়ার ক্ষেত্রে সিজারের সংখ্যা বাড়ছে।

এ সময় ভূমিষ্ঠ সন্তানকে শার দুধ দেওয়ার তাগিদ দেন তিনি। মন্ত্রী বলেন, অভিভাবকদের কর্মব্যস্ততা, অজ্ঞতা এবং শিশুকে বেশি খাওয়ানোর প্রবণতাসহ বিভিন্ন কারণে কৌটাবন্দি দুধের ওপর নির্ভরশীলতা বাড়ছে, যা শিশু স্বাস্থ্যের জন্য মারাত্মক বিপদ ডেকে আনছে।

এসময় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের কাজ নিয়ে সমালোচনা করেন মন্ত্রী। তিনি বলেন, শুধু দিবস পালন করলেই জাতিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে না। ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, তুলনামূলকভাবে ধনী ও শিক্ষিত মায়েদের বুকের দুধ খাওয়ানোর হার কমেছে। কম বুকের দুধ খাওয়ানোর ফলে বছরে প্রায় ৮ লাখ ২০ হাজার শিশু প্রতিবছর মারা যায়।