ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর প্রাণহানি বেড়ে দাঁড়াল ৯০ জনে।
আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি ৯৯৬ জন, যা একদিনে সর্বোচ্চ ভর্তির রেকর্ড।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
চলতি বছর এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৩৩ হাজার ৫৮৬ জন। ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৩৯১ জন আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে।
এছাড়া, বরিশাল বিভাগে ১৩৪, চট্টগ্রামে ১০৩, খুলনায় ২৬৩, ময়মনসিংহে ৪৫, রাজশাহীতে ৩৬, রংপুরে ২১ এবং সিলেট বিভাগে ৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।