সারা দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৪:৫১ পিএম

সারা দেশে হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। বরিশাল বিভাগে এরই মধ্যে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে পাঁচ হাজার। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ ও ফেনীতেও প্রতিদিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। ডেঙ্গু রোগীদের সেবা দিতে হাসপাতালে খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। 

বরিশাল বিভাগের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. রেফায়েতুল হায়দার জানান, ঝালকাঠি ও পিরোজপুরে এবছর ডেঙ্গু আক্রান্তের হার সবচেয়ে বেশি। ওই দুই জেলার রোগীরা উন্নত চিকিৎসার জন্য ভিড় করছেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে হাসপাতালটির ৬টি আলাদা মেডিসিন ওয়ার্ডে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বরিশাল বিভাগে ৫ হাজার ৭৯৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে। 

আগস্টের শুরু থেকেই চাঁপাইনবাবগঞ্জে বাড়তে থাকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। প্রতিদিন গড়ে ৫০ রোগী ভর্তি হচ্ছে জেলা হাসপাতালে।  

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসাপাতালের আবাসিক মেডিকেল অফিসার মাহবুব হাসান জানান, বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন নার্স ও চিকিৎসকরা। খোলা হয়েছে আইসোলেশন কর্নার। 

ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ডেঙ্গুর জন্য আলাদা কর্নার থাকলেও শয্যা সংকটে মেডিসিন বিভাগের অন্য রোগীদের সঙ্গেই রাখা হচ্ছে ডেঙ্গু আক্রান্তদের। রোগীদের অভিযোগ, হাসপাতাল থেকে পর্যাপ্ত স্যালাইন ও ওষুধ না পেয়ে কিনতে হচ্ছে বাইরে থেকে। মিলছে না কাঙ্ক্ষিত সেবা। 

ফেনী সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোবারক হোসেন দুলাল বলেন, ‘ডেঙ্গু পরীক্ষার পর্যাপ্ত কিট মজুত রয়েছে।’

ফেনী পৌর প্রশাসক মো. দিদারুল আলম বলেন, ‘ডেঙ্গুর বিস্তার ঠেকাতে নানা প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার পাশাপাশি ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ চিকিৎসকদের।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গত ১৭ বছরে ফ্যাসিবাদী সরকার স্বাস্থ্যখাতে ব্যাপক দুর্নীতি করেছে। এ সময়ে স্বাস্থ্যখাতে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ, হাসপাতালের শয্যা বৃদ্ধি কিংবা নতুন ভবন...
ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী, মিটফোর্ড, বার্ন ইনস্টিটিউসহ সরকারি কোনো হাসপাতালেরই নিজস্ব বর্জ্য শোধনাগার নেই। এতে সংক্রমিত বর্জ্যের ৮৪ শতাংশ ছড়িয়ে পড়ছে পরিবেশে। এছাড়া তরল বর্জ্য সুয়ারেজ লাইন, ড্রেন ও...
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়াল ৯৩৮ জনে। একইদিনে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ২৩২ জন। সোমবার...
ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৮২ জনে। ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৩৯ জন।
আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ জারি করেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে নির্দিষ্ট কিছু ইন্টার্নশিপের অনুমোদন সীমিত করতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি নির্দেশ জারি করেছে ট্রাম্পের প্রশাসন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা ছিল, চার-পাঁচ সপ্তাহে শেষ হবে ইরান যুদ্ধ। তবে ৬ মাসেও মিলছে না সমাধান। ইরানের সরকার পতন, পরমাণু কর্মসূচি ধ্বংস কিংবা সামরিক শক্তি গুঁড়িয়ে দেওয়া—কোনো...
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের ঘটনায় পৃথক দুইটি সংবাদ সম্মেলন করেছে আইনজীবী সমিতি ও মহানগর নাগরিক কমিটি। আসামিদের পক্ষে আইনগত লড়াই না করার ঘোষণা...
হিমালয়ের দুর্গম অঞ্চলে একের পর এক প্রাকৃতিক বিপর্যয় নতুন করে উদ্বেগ তৈরি করছে। নেপাল-চীন সীমান্তে হিমবাহ ধস থেকে সৃষ্ট ভয়াবহ বন্যার ধাক্কা কাটতে না কাটতেই ভূমিধসে তৈরি হওয়া হ্রদ থেকে পানি উপচে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর