সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৮৭২ জন, যা একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘন্টায় ৫ জনের মৃত্যুতে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৯৫ জনে। আর এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৬৫ হাজার ৪৯৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন সবচেয়ে বেশি ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৯১ জন। এছাড়া খুলনা বিভাগে ৩১৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৮৫ এবং বরিশাল বিভাগে ১৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘন্টায় ঢাকার দুই সিটি কর্পোরেশন- ডিএসসিসি ও ডিএনসিসিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালের শরণাপন্ন হয়েছেন যথাক্রমে ১৯১ ও ১৫৯ জন রোগী।