চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পিএম

চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। বাড়ছে মৃত্যু। চলতি মাসেই ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন চার শিশুসহ ১১ জন। চিকিৎসকরা বলছেন, আক্রান্তের শুরুতেই গুরুত্ব না দেওয়া ও হাসপাতালে নিতে দেরি হওয়ায় বাড়ছে মৃত্যুর ঝুঁকি। ডেঙ্গু আক্রান্তের হার কমানোর পাশাপাশি অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঠেকাতে সম্ভাব্য সবকিছু করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রচণ্ড জ্বর, বমি বমি ভাব, ডায়রিয়াসহ নানা উপসর্গ নিয়ে প্রতিদিনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগে ভর্তি হচ্ছে অসংখ্য শিশু।

কয়েক মাস বয়সী শিশু থেকে শুরু করে আক্রান্ত হচ্ছে ১০-১২ বছরের শিশুরাও। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। শয্যা সংকটে একই বেডে একাধিক শিশুকে দিতে হচ্ছে চিকিৎসা।

চমেক হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালট্যান্ট ডা. নুর মোহাম্মদ বলেন, ‘শিশুদের আক্রান্তের সঙ্গে এবার বাড়ছে মৃত্যুর সংখ্যাও। চলতি বছরের ফেব্রুয়ারিতে একজন, জুলাইয়ে দুইজন, আগস্টে দুইজন ও সেপ্টেম্বরে ১১ জন ডেঙ্গুতে মারা গেছে। এর মধ্যে চারজনই শিশু।’

চমেক হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগ বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মোহাম্মদ মুসা মিয়া বলেন, ‘ডেঙ্গুর উপসর্গ দেখা দেওয়ার পরও অনেকে দ্রুত চিকিৎসকের কাছে না যাওয়ায় জটিলতা বাড়ছে।’

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

চট্টগ্রামে চলতি বছরের জানুয়ারিতে শহর ও উপজেলা মিলিয়ে ডেঙ্গু চিকিৎসা নিয়েছেন মাত্র ৬৮ জন। কয়েক মাসের ব্যবধানে সেই সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৫৩ জনে।

দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৬৫৫ জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১৭৬ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১৭১ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই...
ডেঙ্গুতে এ বছর মোট মৃত্যুর প্রায় ৪১ ভাগই হয়েছে চলতি মাসের প্রথমার্ধে। আর মোট আক্রান্তের অন্তত ৩৪ ভাগ হয়েছে একই সময়ে। তাই সেপ্টেম্বরকে ডেঙ্গুর প্রাদুর্ভাবের অন্যতম ঝুঁকিপূর্ণ মাস মনে করছেন...
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় অর্থনৈতিক, বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন...
অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে ডিপোর্ট করতে ৩১টি দেশের সঙ্গে একটি চুক্তির অনুমোদন করেছে আমেরিকা। অভিবাসীদের নেওয়ার বিনিময়ে এই দেশগুলোকে মোট ৪১ কোটি মার্কিন ডলার দেওয়া হবে বলে জানিয়েছে ‘দ্য ওয়াশিংটন...
সমাজব্যবস্থায় জটিলতার কারণে মানুষ আনন্দ ভুলে গিয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান। আজ মঙ্গলবার বিকালে নরসিংদীর শিবপুরের যোশর বাজারের আড়িয়াল খাঁ নদীর ঘাটে বাজার কমিটি...
কাপড় উৎপাদনের খরচ বাড়ায় লোকসান গুনছেন সিরাজগঞ্জের তাঁতিরা। বাজারে দাম না পাওয়ায় পুঁজি হারিয়ে বন্ধ হয়েছে অন্তত ১ লাখ তাঁত। তবে কর্মকর্তারা বলছেন, ঐতিহ্যবাহী এ শিল্পকে টিকিয়ে রাখতে বেশ কিছু উদ্যোগ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর