ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬ জন মারা গেছেন। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ২০১ জনে। আর একদিনে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি বছর এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ৩৬৭ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৭৫৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া, বরিশাল বিভাগে ১৭৮, চট্টগ্রামে ৩১৭, খুলনায় ২৮০, রাজশাহীতে ১৫৬, ময়মনসিংহে ১১৩, রংপুরে ৫৯ এবং সিলেট বিভাগে ৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।