সেপ্টেম্বর যেন ডেঙ্গুতে রেকর্ড গড়ার মাস, হামে মৃত্যুর মিছিলও থামছে না

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পিএম

ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর প্রাণহানি দুইশ ছাড়াল। এর মধ্যে শুধু সেপ্টেম্বরের ২৩ দিনেই প্রাণ গেল ১০৪ জনের। প্রতিমাসে আক্রান্ত বাড়ছে দ্বিগুণ হারে। জুনে ৩ হাজার, জুলাইয়ে ৯ হাজার রোগী হলেও,আগস্টে বেড়ে দাঁড়ায় ২০ হাজারে। আর সেপ্টেম্বরের এ কদিনেই রোগীর সংখ্যা ৩১ হাজার ছাড়িয়েছে। 

এদিকে, কয়েক মাস ধরে চলা হামে, মৃত্যুর মিছিল থামছেই না। বুধবারও প্রাণ গেছে ১১ শিশুর। টানা ১ মাসেরও বেশি সময় প্রতিদিন আক্রান্ত হচ্ছে হাজারের বেশি।

সেপ্টেম্বর যেন ডেঙ্গুতে রেকর্ড গড়ার মাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এ বছর ২৪ ঘণ্টায় হাজারের বেশি রোগী আক্রান্ত হয় ৩ সেপ্টেম্বর। এরপর ৯ সেপ্টেম্বর রোগীর সংখ্যা ১৪শ ৬৩। সবশেষ ২২ সেপ্টেম্বর এখন পর্যন্ত একদিনে সবচেয়ে বেশি ১ হাজার ৮৭২ জন আক্রান্ত হয় ডেঙ্গুতে।

বিশেষজ্ঞদের শঙ্কা, প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা যে হারে বাড়ছে আগামী মাসেও তা অব্যাহত থাকতে পারে। তাই পরিবার থেকে সচেতন না হলে এবং সমন্বিত পদক্ষেপ না নিলে ডেঙ্গু প্রতিরোধ কঠিন হতে পারে।  

আইইডিসিআরের পরিচালক ডা. কাজী আহমেদ জাকী বলেন, ‘যেসব জায়গাতে ডেঙ্গুর বিস্তার হচ্ছে সেই হটস্পটগুলোকে ব্যাপক মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে নিয়ে আসতে হবে। মশার লার্ভা তথা উৎপত্তিস্থল ধ্বংস করার মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণে আনতে হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য এটাই কার্যকরী উপায়।’

এদিকে, ডেঙ্গুর পাশাপাশি আক্রান্তের রেকর্ড গড়ছে হাম ও হামের উপসর্গে আক্রান্ত ও মৃত্যু। প্রতিরোধযোগ্য এ রোগটিতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছিল এ বছরের মে মাসে। একাধিক বার ১০ জনের বেশি মৃত্যু হয় সেসময়। ২৯ মে'তে সবশেষ ১০ জনের মৃত্যু হয়। প্রায় ৪ মাস পর ১১ জনের বেশি মৃত্যুর সাক্ষী হলো দেশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ১১ জনের। আর আক্রান্ত হয়েছে ১ হাজার ২শ ৭০ জনের। এ নিয়ে  মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৬ জনে। 
 

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬ জন মারা গেছেন। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ২০১ জনে। আর একদিনে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৮ জন। স্বাস্থ্য...
সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৮৭২ জন, যা একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ...
চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। বাড়ছে মৃত্যু। চলতি মাসেই ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন চার শিশুসহ ১১ জন। চিকিৎসকরা বলছেন, আক্রান্তের শুরুতেই গুরুত্ব না দেওয়া ও হাসপাতালে নিতে দেরি হওয়ায় বাড়ছে...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে দুই শিশুর  মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৪৯ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ...
‘বিশ্ববিদ্যালয়ের মাদক সাপ্লাইয়ার যারা তাদেরকেও আমার সন্দেহ হয়। আমার ওপর তাদের রাগ থাকবেই-স্বাভাবিক। কারণ ওই সময় এই বিষয়গুলো আলোচনায় চলে আসছিল যে,  কারা হলে সাপ্লাই দেয়, কারা শহিদ মিনারে দেয়, কারা...
মাছ ধরার ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে ভাসছেন ১৮ জন জেলে। ১৯ সেপ্টেম্বর রাতে তাদের ট্রলারের ইঞ্জিন বিকল হয় বলে জানা গেছে। এরপর থেকে রাঙ্গাবালী উপজেলার সোনারচর সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনা থেকে...
পটুয়াখালীর কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণা, জাল নিয়োগপত্র তৈরি এবং ৪৪তম বিসিএসের গেজেটের তথ্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরিবর্তনের অভিযোগে মো. রাসেল...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) র‍্যাগিং, শারীরিক ও মানসিক নির্যাতন এবং সিল জালিয়াতির ঘটনায় ৯৯ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শাস্তির মধ্যে রয়েছে এক শিক্ষাবর্ষ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর