ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একইসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৪৩২ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।  

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ২১৪ জনের মৃত্যু হয়েছে। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১ হাজার ৫৩৬ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে দুজন ঢাকা বিভাগে ও একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন। তাদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী।