ডেঙ্গুর ধরন পরিবর্তনে বেড়েছে উদ্বেগ, শঙ্কা বিশেষজ্ঞদের

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ এএম

ডেঙ্গু ভাইরাসের ধরনে এসেছে বড় পরিবর্তন। গত দুই বছর ডেঙ্গুর চারটি সেরোটাইপের মধ্যে ডেন-টু সবচেয়ে বেশি সক্রিয় ছিল। এবার তার জায়গা দখল করেছে ডেন-থ্রি। আইইডিসিআরের সাম্প্রতিক গবেষণায় ডেঙ্গু আক্রান্তদের ৯১ ভাগের শরীরে মিলেছে ডেন-থ্রি। ভাইরাসের এ পরিবর্তনে বেড়েছে উদ্বেগ।

বিশেষজ্ঞরা বলছেন, যারা আগে ডেঙ্গুর এক সেরোটাইপে আক্রান্ত, দ্বিতীয় দফায় তারা ভিন্ন ধরনে আক্রান্ত হলে দেখা দিতে পারে গুরুতর জটিলতা।

দেশে ডেঙ্গু ভাইরাসের সবচেয়ে বেশি প্রচলিত ধরন বা সেরোটাইপের মধ্যে গত কয়েক বছর প্রাধান্য দেখা দেয় ডেন-টু এর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২৪ সালে ডেন-টু তে শনাক্ত রোগী পাওয়া যায় ৭০ ভাগের বেশি। একই বছর, ডেন-থ্রি তে আক্রান্ত রোগীর সংখ্যা ২০ শতাংশের কিছু বেশি। আর ২০২৫ সালে ডেন-টু এর সংক্রমণ কমে দাঁড়ায় ৪৮ দশমিক ৫ ভাগ। যেখানে ডেন-থ্রি বেড়ে দাঁড়ায় ৩৫ শতাংশে।

তবে চলতি বছর দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান- আইইডিসিআর এর সাম্প্রতিক তথ্য বলছে, এ বছর বিশ্লেষণ করা নমুনার ৯১ দশমিক ৫ ভাগেই মিলেছে ডেন-থ্রি। আর ৮ দশমিক ৫ শতাংশে ডেন-টু শনাক্ত হয়েছে। 

বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাসের এ ধরণ পরিবর্তনে বাড়ছে উদ্বেগ। যারা আগে একটি সেরোটাইপে আক্রান্ত হয়ে পরে আবার ভিন্ন সেরোটাইপে আক্রান্ত হচ্ছেন তাদের ঝুঁকি বেশি হতে পারে।

ঢাকা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. কাকলী হালদার বলেন, অন্য সেরোটাইপের জন্য আক্রান্ত হয়, তখন ওই সেরোটাইপকে আগেরটি আর ধ্বংস করতে পারে না। নতুন ভাইরাস প্রবেশ করতে আরও সুযোগ পায় বেশি।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ডা. কাজী আহমেদ জাকী বলেন, এ বছর যত টেস্ট হয়েছে, ৯০ শতাংশের ওপরে ডেন-থ্রি পাওয়া গেছে। এটা শহরেই বেশি। এজন্য যারা আগে আক্রান্ত হয়েছেন, তাদের ঝুঁকি বেশি থাকে।

বিশেষজ্ঞরা আরও বলছেন, ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই শুধু মশা প্রতিরোধে নয়,ভাইরাসের ধরণ শনাক্ত, নিয়মিত পর্যবেক্ষণ, জটিলতা শনাক্ত করতে পারলে কমতে পারে মৃত্যুহার। 

ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর প্রাণহানি দুইশ ছাড়াল। এর মধ্যে শুধু সেপ্টেম্বরের ২৩ দিনেই প্রাণ গেল ১০৪ জনের। প্রতিমাসে আক্রান্ত বাড়ছে দ্বিগুণ হারে। জুনে ৩ হাজার, জুলাইয়ে ৯ হাজার রোগী হলেও, আগস্টে বেড়ে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর প্রাণহানি দুইশ ছাড়াল। এর মধ্যে শুধু সেপ্টেম্বরের ২৩ দিনেই প্রাণ গেল ১০৪ জনের। প্রতিমাসে আক্রান্ত বাড়ছে দ্বিগুণ হারে। জুনে ৩ হাজার, জুলাইয়ে ৯ হাজার রোগী হলেও,আগস্টে বেড়ে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬ জন মারা গেছেন। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ২০১ জনে। আর একদিনে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৮ জন। স্বাস্থ্য...
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে ও উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৬ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য...
অভিন্ন নদী ও ভূগর্ভস্থ জলাধারের ক্ষেত্রে প্রয়োজন ন্যায্য ও যুক্তিসঙ্গত ব্যবহার, নিয়মিত সংলাপ, সময়োপযোগী তথ্য বিনিময় এবং বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত। সর্বোপরি প্রয়োজন পারস্পরিক আস্থা।
এএফএ-র অনুশীলন ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে গতকাল বৃহস্পতিবার স্কালোনি বলেছেন, ‘অধিনায়ক হবে কুতি (ক্রিস্তিয়ান রোমেরা)। লিও (মেসি) ও ওতা (নিকোলাস ওতামেন্দি)র পর সে এমনিতেই তৃতীয় অধিনায়ক ছিল। এছাড়া...
বিরোধীদল সরকারকে হটাতে নানা অপতৎপরতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেন, তারা হাসিনার পথেই হাঁটছে।
গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে স্কালোনি বলেছেন, ‘আমার মনে হয়, মেসির মতো একজন খেলোয়াড়ে এমন বিদায়ই প্রাপ্য। ব্যক্তিগতভাবে আমিও এ বিষয়ে কিছুটা ভূমিকা রেখেছি, কারণ আমি ওর বিদায়ের সময় সেখানে থাকতে...
লোডিং...

এলাকার খবর