ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ২২৫ জনে। হাসপাতালে রেকর্ড নতুন রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ১৫৮ জন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭৩ হাজার ৬৯৪ জন। ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৮৬৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে। 

এছাড়া, বরিশাল বিভাগে ২২৭, চট্টগ্রামে ৩৪৫, খুলনায় ৩২৯, ময়মনসিংহে ১৩২, রাজশাহীতে ১৭৬, রংপুর বিভাগে ৭৩ এবং সিলেটে ১২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।