হামের উপসর্গে আরও ৯ মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৯৬

হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানি বেড়ে ১ হাজার ৯৬ জনে দাঁড়িয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পিএম

হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানি বেড়ে ১ হাজার ৯৬ জনে দাঁড়িয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ৩৪১ জন। যার মধ্যে ১ হাজার ২২৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১১৩ জনের শরীরে। 

১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ২১২ জনে। আর উপসর্গ পাওয়া গেছে ১ লাখ ৮৮ হাজার ৪১ জনের শরীরে। 

এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৩১০ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৫৯ হাজার ৫১৯ জন।  

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ২১৯ জনে।  শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।
সারাদেশে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ের মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৬৫ জন। স্বাস্থ্য...
ডেঙ্গু ভাইরাসের ধরনে এসেছে বড় পরিবর্তন। গত দুই বছর ডেঙ্গুর চারটি সেরোটাইপের মধ্যে ডেন-টু সবচেয়ে বেশি সক্রিয় ছিল। এবার তার জায়গা দখল করেছে ডেন-থ্রি। আইইডিসিআরের সাম্প্রতিক গবেষণায় ডেঙ্গু আক্রান্তদের...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে বসা নিয়ে দুই গ্রুপ শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষ হয়েছে। রোববার বিকেল ৩টার দিকে এ সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। 
ফরিদপুর জেনারেল হাসপাতালের পাশে পুরাতন কালীবাড়ী মন্দিরের চুরি যাওয়া ২০ কেজি ওজনের কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি ও স্বর্ণ-রূপা এবং পিতলের বিভিন্ন মূর্তিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দীর্ঘদিন বন্ধ থাকার পর রোববার আবারো সংঘর্ষে জড়িয়েছে রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ ধানমন্ডির শিক্ষার্থীরা। এতে আহত হয়েছেন আইডিয়াল কলেজের দুই শিক্ষার্থী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি...
ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন (ইসি) সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর