মশাবাহিত রোগ ডেঙ্গুতে দেশে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ২৩৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একদিনে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ৯৪২ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ৭৭ হাজার ৬৭২ জন। ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৭৮৫ জন আক্রান্ত হয়েছেন।
এছাড়া, বিভাগ-ভিত্তিক হিসাবে বরিশালে ২১৩, চট্টগ্রামে ৩০১, খুলনায় ২৬৪, ময়মনসিংহে ১২০, রাজশাহীতে ১৯৭, রংপুরে ৫৬ এবং সিলেটে ৬ জন আক্রান্ত হয়েছেন।