দেশে বছরে হৃদরোগে ৪ লাখ মৃত্যু, বাড়ছে তরুণদের ঝুঁকি

দেশে প্রতিবছর হৃদরোগে মারা যায় ৪ লাখ মানুষ। বছরে নতুন আক্রান্ত ১০ লাখের বেশি। অধিকাংশ রোগীরই উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই। হৃদরোগ হাসপাতালের গবেষণা বলছে, হাসপাতালে ভর্তি ৭ থেকে ৮ শতাংশ রোগীর বয়স ৪০ বছরের নিচে। একে ভবিষ্যতের জন্য দুশ্চিন্তার কারণ বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সঠিক জীবনাচারণে হৃদরোগের ঝুঁকি ৮০ শতাংশ কমানো সম্ভব। 

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ এএম

দেশে প্রতিবছর হৃদরোগে মারা যায় ৪ লাখ মানুষ। বছরে নতুন আক্রান্ত ১০ লাখের বেশি। অধিকাংশ রোগীরই উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই। হৃদরোগ হাসপাতালের গবেষণা বলছে, হাসপাতালে ভর্তি ৭ থেকে ৮ শতাংশ রোগীর বয়স ৪০ বছরের নিচে। একে ভবিষ্যতের জন্য দুশ্চিন্তার কারণ বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সঠিক জীবনাচারণে হৃদরোগের ঝুঁকি ৮০ শতাংশ কমানো সম্ভব। 

রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে শয্যার সংখ্যা ১২৫০ হলেও প্রতিদিন ভর্তি থাকে সাড়ে ১৫০০ থেকে ১৬০০ রোগী। প্রতিবছর এই হাসপাতালে এক লাখ রোগী সেবা নিলেও বেশিরভাগ হৃদরোগীর ভরসা বেসরকারি হাসপাতাল। 

সম্প্রতি এক গবেষণায় দেখা যায়, হাসপাতালটিতে ভর্তি রোগীদের ৭ থেকে ৮ শতাংশের বয়স ৪০ বছরের নিচে, যাকে উদ্বেগজনক বলছেন চিকিৎসকেরা। 

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের অধ্যাপক ডা. মোহাম্মদ উল্লাহ ফিরোজ বলেন, ‘আমাদের হাসপাতালে যেসমস্ত রোগীরা হার্ট অ্যাটাক নিয়ে ভর্তি হয়, তাদের শতকরা ৭ থেকে ৮ জন রোগীর বয়স ৪০ বছরের নিচে। তাদের খুব অল্প বয়সে এটা ঘটছে। এইটা কিছুটা আমাদের খাদ্যের অভ্যাস, জেনেটিক, আমাদের দেশের যেসমস্ত খাবার-দাবার, আমাদের যে জীবন-যাত্রা প্রণালি এগুলোর উপর নির্ভর করে অল্প বয়সে হৃদরোগগুলো হচ্ছে আমাদের দেশে।’ 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, তামাক সেবন বন্ধ, খাবারে লবণ ও চর্বি কমানো, রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করলে হৃদরোগের ঝুঁকি ৮০ শতাংশ কমানো সম্ভব। 

পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ কে এম মহিউদ্দিন ভূঁইয়া মাসুম বলেন, ‘আমাদের যুবক রোগীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের রক্তে লেল কোল্ডস্টোরেজ অনেক বেশি, অবিসিটি আছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি এর মধ্যে থাকছে না, খাদ্যের অভ্যাস খুব খারাপ, লাইফস্টাইল এমন যে রাত জেগে থাকছে, ঘুম কম হচ্ছে। এগুলো ইচ্ছে করলে মানুষ চেঞ্জ করতে পারে। এগুলো চেঞ্জ করে হৃদরোগকে প্রতিরোধ করুন।’

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, ‘উচ্চ রক্তচাপ যে একটা রোগ এইটাই তারা মানতে চায় না। বেশিরভাগ লোকই এইটা রিকোগনাইজ করার পর ওষুধ ঠিকমতো খায় না। ক্রমাগত বায়ু দুষণ, তামাকের ধোঁয়া, এই জিনিসগুলো কিন্তু হার্ট অ্যাটাকের একটা বিরাট বড় কারণ। আপনি দেখবেন কিছু না ভালো ছিল হঠাৎ করেই হার্ট অ্যাটাক।’

প্রথমবার হার্ট অ্যাটাকের ঝুঁকি ও কারণ নিয়ে গবেষণা করেছে বাংলাদেশ রিস্ক অফ অ্যাকিউট ভাস্কুলার ইভেন্টস বা ব্রেভ। এতে দেখা যায়, ৩৬ শতাংশ হৃদরোগীর বয়স ৫০ বছরের নিচে। তাই, পরিবারের কারও অল্প বয়সে হার্ট অ্যাটাক হয়ে থাকলে আরো বেশি সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের।

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬ জন। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ২৩৩ জনে। রোববার স্বাস্থ্য...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ২২৫ জনে। হাসপাতালে রেকর্ড নতুন রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ১৫৮ জন। রোববার...
হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানি বেড়ে ১ হাজার ৯৬ জনে দাঁড়িয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ২১৯ জনে।  শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো...
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর যথাসময়ে হবে এবং এ নিয়ে তাড়াহুড়োর কিছু নেই বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।  আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র...
কিশোরগঞ্জের ভৈরবে নিজ বাড়ির উঠানে গাছের সঙ্গে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় এক প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের পূর্ব নয়াহাটি এলাকা...
আগামী চার বছরের মধ্যে দেশের প্রতিটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ মঙ্গলবার রংপুরে একটি...
গোপনে নাশকতাকারীদের দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ মঙ্গলবার সকালে জিয়া পরিষদের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে শেরে বাংলানগরে বিএনপির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর