হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে এ বছর মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজর ১০৪ জনে। ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ৩শ ৩৯ জন।  

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৮৪ জন। আর এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৩৯২ জন। 
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ২৪ ঘণ্টায় ১ হাজার ২৫৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে সন্দেহজনক আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লাখ ৯০ হাজার ৫১০ জনে। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ৬৫৫ জন। 

২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হওয়ায় ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩ জনের মৃত্যু হলো। আর হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১০১।