ডেঙ্গুতে রোববার ৬ জনের মৃত্যু হয়েছে। এতে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ২৬২ জনে।
একদিনে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ৮৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি বছর ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৪৫৮ জন।
২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৮১৬ জন আক্রান্ত হয়েছেন ঢাকা বিভাগে।
অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ২০৩, চট্টগ্রামে ৩২৪, খুলনায় ৩৩০, ময়মনসিংহে ৯৯, রাজশাহীতে ২২৪, রংপুরে ৮৩ জন এবং সিলেটে ১০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।