ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ১৯২০ 

ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এতে, জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩২১ জনে। 

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯২০ ডেঙ্গু রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছর ডেঙ্গুতে মোট আক্রান্ত ১ লাখ ৫ হাজার ৩১৬ জন। ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৮২৪ জন আক্রান্ত হয়েছেন ঢাকা বিভাগে। 

অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ২১৫ , চট্টগ্রামে ২৫৬, খুলনায় ২৫৪, ময়মনসিংহে ১১৪, রাজশাহীতে ১৭০, রংপুরে ৭০ ও সিলেটে ১৭ জন আক্রান্ত হয়েছেন।