হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৪:২১ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে নিশ্চিত হাম ও সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩২৭ শিশু।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশু, ময়মনসিংহ এক শিশু ও বরিশালে এক শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ১৭৭ শিশু। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ শিশু ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ৭৩ শিশুর মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৯৯ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৮ হাজার ৫৭০ শিশু। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১২৮ শিশু। 

এ নিয়ে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৮৪০ শিশু।

গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে এক লাখ ৮৫ হাজার ৩৯০ শিশু রোগী ভর্তি হয়েছে। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৭৭ হাজার ৬৯৮ শিশু।

ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এতে, জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩২১ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য...
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন মোট এক হাজার ২১৩ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক...
হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৬৪ জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের...
দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়ছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩০৭ জনের মৃত্যু হলো। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও...
চাকরির কথা বলে রাশিয়ায় নেওয়ার পর যুদ্ধে পাঠিয়ে ২০ বাংলাদেশির মৃত্যুর ঘটনায়, মূলহোতা মিজানসহ ২ জনকে গ্রেপ্তার করেছে এসআরবি। বুধবার বাহিনীটি জানায়, জাবালে নূর, এসআর এবং টিএস নামে ৩টি প্রতিষ্ঠানের...
রাতভর ইউক্রেনের ৯০২টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার সামরিক বাহিনী। এর মধ্যে রাজধানী মস্কোর আশপাশে ধ্বংস করা হয়েছে ১৮০টি ড্রোন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে আজ বুধবার এ তথ্য জানানো হয়েছে।
দুর্গাপূজার ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত অন্যতম পর্যটন নগরী সিলেট। টানা ৫ দিনের ছুটিতে লাখো পর্যটকের সমাগমের আশা ব্যবসায়ীদের। বিপুল সংখ্যক পর্যটকের চাপ সামলাতে ও নিরাপত্তা নিশ্চিতে নানা প্রস্তুতি...
উত্তরাঞ্চলে শুটকির অন্যতম বৃহৎ বাণিজ্য কেন্দ্র নীলফামারীর সৈয়দপুরে। যেখানে বছরে প্রায় ১২০ কোটি টাকার শুটকির বেচাকেনা হয়। শুধু দেশেই নয়, এখানকার শুটকি রপ্তানি হয় ভারতের ত্রিপুরা, মিজোরাম ও মণিপুরেও।...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর