ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু 

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪১৫ জনে। 

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৮৬ জন নতুন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তির তথ্য বলছে, ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৭৫৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ঢাকা বিভাগে। অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ২২৯, চট্টগ্রামে ২৭২, খুলনায় ২৬৪, ময়মনসিংহে ৮৯, রাজশাহীতে ১৮৮, রংপুরে ৭৮ এবং সিলেটে ১১ জন আক্রান্ত হয়েছেন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩২ হাজার ১০৫ জন।