ফরিদপুরে ডেঙ্গুতে একদিনে দুজনের মৃত্যু

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পিএম

ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক দিনে দুজনের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে জেলা স্বাস্থ্য বিভাগ তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করে।

মৃত ব্যক্তিরা হলেন শহরের আলীপুর খাঁপাড়া এলাকার বাসিন্দা লতিফুর রহমান ও পূর্ব খাবাসপুর এলাকার বাসিন্দা বিমল কুমার। লতিফুর একটি বেসরকারি বিমা প্রতিষ্ঠানের কর্মকর্তা ছিলেন। বিমল হাজী শরীয়তুল্লাহ বাজারের ব্যবসায়ী ছিলেন।

জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, ডেঙ্গুতে আক্রান্ত লতিফুর রহমান ফরিদপুর সাউদার্ন জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার দিবাগত রাত ২টা ২০ মিনিটে সেখানে তার মৃত্যু হয়।

অন্যদিকে, একই হাসপাতালে তিন দিন চিকিৎসাধীন ছিলেন বিমল কুমার। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তার মৃত্যু হয়।

এদিকে, জেলা স্বাস্থ্য বিভাগের ২৪ ঘণ্টার প্রতিবেদনে কোনো মৃত্যুর তথ্য উল্লেখ করা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলার সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত ৫৩ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া বেসরকারি ডায়াবেটিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন আরও পাঁচজন। বর্তমানে হাসপাতালগুলোতে ১৬০ জন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ২৭ অক্টোবর পর্যন্ত ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৬৯ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৫১৮ জন।

সিভিল সার্জন জানান, বেসরকারি হাসপাতালগুলো থেকে নিয়মিত তথ্য না পাওয়ায় সব মৃত্যুর তথ্য স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা সম্ভব হয় না। বুধবার বিকেলে পৃথক প্রতিবেদনে দুইজনের মৃত্যুর বিস্তারিত তথ্য জানানো হয়েছে।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি ঢাকায় মৃত্যু হয়েছে ৬ জনের। জানুয়ারি থেকে এ পর্যন্ত প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪০৯ জনে। একদিনে হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত নতুন রোগী ভর্তি হয়েছেন ১...
ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে নভেম্বর মাস পর্যন্ত সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা এবং মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৮৯ জনে।  আর একদিনে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২১৮ জন।
ডেঙ্গু আক্রান্ত হয়ে  সারা দেশে ৭ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৮৪ জনে। একদিনে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ২ হাজার ২৪৯ রোগী। 
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪টি সমঝোতা চুক্তি সই হয়েছে। এছাড়া দুটি অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সই হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বুধবার টোকিওতে এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য...
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো, কার্যকর নীতিমালা প্রণয়ন এবং জ্বালানি রূপান্তরে সামাজিক ও পরিবেশগত সুরক্ষা নিশ্চিতের আহ্বানের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৬’।...
ফ্যাশন ব্র্যান্ড স্পার্ক গিয়ারের বর্ষপূর্তি উপলক্ষে ১০ দিনব্যাপী মূল্যছাড়ের আয়োজন করা হয়েছে। আগামী ৫ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরের ব্র্যান্ডটির ১৯টি শাখায় এ ছাড় পাওয়া যাবে। এ সময়ে...
আগামী ১২ ডিসেম্বর ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে উল্লেখ করে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বাংলাদেশ ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কার চুক্তির আদলে নতুন চুক্তি চায়।...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর