ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০১০ 

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৩৯ জনে। 

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তি অনুযায়ী, একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১০ জন ডেঙ্গু রোগী। 

এতে জানানো হয়, ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৯৪৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ঢাকা বিভাগে। অন্য বিভাগের মধ্যে বরিশালে ২১৯, চট্টগ্রামে ২৪৫, খুলনায় ২৩৫, ময়মনসিংহে ৬০, রাজশাহীতে ২১৯, রংপুরে ৬৫ এবং সিলেটে ২৪ জন আক্রান্ত হয়েছেন। 

চলতি বছর এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৯০৯ জন।