দেশে সরকারি কর্ম কমিশন–পিএসসির মাধ্যমে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। নিয়োগ সম্পন্ন হলে চিকিৎসকের যে সংকট, তা থাকবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আজ বৃহস্পতিবার সকালে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান রহমান মেডিকেল কলেজ দিবস- ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আনন্দ র্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘১৭ বছর ফ্যাসিস্ট সরকারের লুটপাট ও অব্যবস্থাপনায় স্বাস্থ্যখাত তলানিতে গিয়ে ঠেঁকেছে। বর্তমান বিএনপি সরকার সেগুলো সমস্যা সমাধান করার চেষ্টা করছে।’
বগুড়াসহ সারাদেশে ২০টি আইসিইউ স্থাপন করা হবে বলেও জানান মন্ত্রী।
এর আগে, শহীদ জিয়াউর রহমান রহমান মেডিকেল কলেজ দিবস- ২০২৬ উপলক্ষে সকালে জাতীয় পতাকা উত্তোলন, আনন্দ র্যালি, কেক কাটার আয়োজন করা হয়। এরপর শজিমেক অডিটোরিয়ামে আলোচনায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন তিনি। কলেজের কৃতি ও সাবেক শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও চিকিৎসা কার্ড প্রদানের উব্দোধন করা হয়।