ডেঙ্গুর টিকা আনার বিষয়টি চিন্তা করা হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন। আজ বৃহস্পতিবার রাজধানীতে সাংবাদিকদের এক প্রশ্নে এ কথা জানান তিনি।
ডেঙ্গুর টিকা আনার বিষয়ে কোন পরিকল্পনা আছে কি না, সাংবাদিকরা স্বাস্থ্যমন্ত্রীকে এমন প্রশ্ন করলে তিনি জানান, মৃত্যুঝুঁকি বিবেচনা করে টিকার বিষয়ে এখনো চিন্তা করা হয়নি।
তিনি বলেন, এখনো চিন্তা করি নাই। দেয়ার ইজ এ রিস্ক অন দ্যাট। ভ্যাক্সিনে যাওয়াটা তো... একটা রোগী যদি কলাপ্স করে তাহলে তো জবাব দেয়া যাবে না। কাজেই আমরা দেখতেছি। টিকা বেশ ব্যয়সাধ্য বলেও জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা আলাপ করছি, দেখেন আপনি যতই টিকা দেন, কতবার দেবেন, দুইবার লাগে। কস্টলি, সারা বাংলাদেশ খানা-খন্দে ভরা। আমাদেরও সচেতনতা বৃদ্ধি করতে হবে। নিজেরা পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে মন দিতে হবে।


