হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ২৯৫ জনে। 

একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪৬৪ জন হাম রোগী। 

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৫১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। আর হাম শনাক্ত হয়েছে ১১৩ জনের। 

এ নিয়ে সারা দেশে মোট হাম রোগী বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৭২৩ জনে। আর উপসর্গ পাওয়া গেছে ২ লাখ ৪২ হাজার ৯০৭ জনের শরীরে। 

এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৬ হাজার ৮০৬ জন। আর হাসপাতাল ছেড়ে গেছে ২ লাখ ৭ হাজার ৯০৩ জন।