হামের উপসর্গে একদিনে আরও পাঁচজনের মৃত্যু

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পিএম

সারা দেশে গত একদিনে হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হামের উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৪৪ জন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩৫৭ জন এবং গত ১৫ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত মোট হাম রোগীর সংখ্যা ২ লাখ ৪১ হাজার ৫৫৬ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮৭ জন, গত ১৫ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৪ হাজার ৬১০ জন।

গত ১৫ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১৫ হাজার ৫৪০ জন।

একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ৬ হাজার ৭৯৯ জন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ১৮৪ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৬৬ জনে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য...
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ২৮৪ জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ...
ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে আরও ৩ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৬১ জনে।  একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৩৩ জন ডেঙ্গু রোগী। 
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ২৮২ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২২৫ জন হাম রোগী। 
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে একটি প্রাইভেট কারের ওপর ককটেল ছুড়েছে দুর্বৃত্তরা। এতে ওই গড়ির চালক আহত হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে...
নেত্রকোণার মদনে কওমি মাদরাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর কর্তৃক মাদরাসাছাত্রীকে (১২) ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার বহুল আলোচিত মামলার রায় আগামীকাল বুধবার হওয়ার কথা রয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লগি-বইঠা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। আজ মঙ্গলবার সকাল...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর