ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৭৮ জনে।
একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১৯০০ জন ডেঙ্গু রোগী।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৭৮০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ঢাকা বিভাগে। অন্য বিভাগের মধ্যে বরিশালে ২৪৯, চট্টগ্রামে ২৪২, খুলনায় ২২৬, ময়মনসিংহে ৮৫ , রাজশাহীতে ১৯৮, রংপুরে ১০৯, সিলেটে ১১ জন।
চলতি বছর এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৫ হাজার ৬৬৮ জন।