ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৯১ জনে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ রোগী।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৭১৪ জন, ময়মনসিংহ বিভাগে ৫০ জন, চট্টগ্রাম বিভাগে ৩১১ জন, খুলনা বিভাগে ১৯০ জন, রাজশাহী বিভাগে ১১৫ জন, রংপুর বিভাগে ৬০ জন, বরিশাল বিভাগের ২১৩ জন এবং সিলেট বিভাগে ২১ জন আক্রান্ত হয়েছে। 

এছাড়া চলতি বছরের শুরু থেকে আজ পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬০ হাজার ৫৫৭ জন। 

এদের মধ্যে ১ লাখ ৫৪ হাজার ১৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আর বর্তমানে হাসপাতালে ৫ হাজার ৯১৫ জন চিকিৎসাধীন।