হামের উপসর্গে একদিনে আরও ৫ শিশুর মৃত্যু

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পিএম

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ৩০৪ জনে।

একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪১৯ জন হাম রোগী। 

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ১ হাজার ২৭১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। আর হাম শনাক্ত হয়েছে ১৪৮ জনের শরীরে। 

এ নিয়ে সারা দেশে হাম রোগী বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ২৮ জনে। আর উপসর্গ পাওয়া গেছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনের শরীরে। 

এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। আর হাসপাতাল ছেড়েছে ২ লাখ ১০ হাজার ৪০১ জন।

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৬০ জন। 
রান্নায় বারবার ব্যবহৃত পোড়া তেল হৃদযন্ত্রের জন্য মারাত্মক শত্রু। এই তেলের কারণে উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও ক্যানসারের মতো স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বুধবার...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৭৮ জনে।  একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১৯০০ জন ডেঙ্গু রোগী। 
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ২৯৫ জনে।  একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪৬৪ জন হাম রোগী। 
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ককটেল বিস্ফোরণের ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রায়হান খানকে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি। তিনি আরও বলেন, ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে সকলকে সচেতন হতে হবে এবং নিয়মিত রক্ত পরীক্ষা করতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ রোগের ঝুঁকি ও জটিলতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
বাগেরহাটের মোরেলগঞ্জে অভাব-অনটন ও স্বামীর অবহেলার কারণে ৩০ হাজার টাকায় বিক্রি করে দেওয়া ১৫ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে শুক্রবার দুপুরে...
লোডিং...

এলাকার খবর