হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন শনাক্ত ৭৮

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ৩, সিলেটে ৩ ও খুলনা বিভাগে একজন মারা গেছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ৩৭৮ জনে। 

একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৫১ জন রোগী। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ১ হাজার ২৭৩ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। আর হাম শনাক্ত হয়েছে ৭৮ জনের।

এ নিয়ে সারা দেশে মোট হাম রোগী বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৫৫৪ জনে। আর উপসর্গ পাওয়া গেছে ২ লাখ ৬২ হাজার ৮০৮ জনের শরীরে।

এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৪৮২ জন। আর হাসপাতাল ছেড়েছে ২ লাখ ২৬ হাজার ৪৪০ জন।