ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৫২৭ জনে। একদিনে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ৩ জন।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭৮ হাজার ১৪০ জনে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪০১ জন, ময়মনসিংহ বিভাগে ৪৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৯ জন, খুলনা বিভাগে ১১৮ জন, রাজশাহী বিভাগে ১১৮ জন, রংপুর বিভাগে ৬৩ জন, বরিশাল বিভাগে ১১৫ জন এবং সিলেট বিভাগে ৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


