বাংলাদেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড সেইলর তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেশের জনপ্রিয় তারকা জুটি সিয়াম আহমেদ এবং বিদ্যা সিনহা মিমকে চুক্তিবদ্ধ করেছে। গত ১৭ ই নভেম্বর জমকালো আয়োজনের মাধ্যমে এ ঘোষণা করা হয়।
২০১৫ সালে যাত্রা শুরু করা সেইলর বর্তমানে দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির অন্যতম একটি ফ্যাশন ব্র্যান্ড। সেইলর এই উদ্যোগের মাধ্যমে ফ্যাশন দুনিয়ায় এক বিপ্লব বয়ে আনবে বলে ধারণা করা হচ্ছে।
অনুষ্ঠানে সেইলর-এর প্রধান পরিচালন কর্মকর্তা রেজাউল কবির এবং ইপিলিয়ন গ্রুপের পরিচালকবৃন্দসহ উপস্থিত ছিলেন ফ্যাশন ইন্ডাস্ট্রির বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
এ বিষয়ে সেইলর-এর এক মুখপাত্র বলেন, ‘সিয়াম ও মিমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগদান আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। তাদের প্রতিভা, স্টাইল এবং জনপ্রিয়তা সেলরকে পরিপূর্ণভাবে উপস্থাপন করবে।’
সেইলর-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, এই উদ্যোগ শুধু গ্রাহক সন্তুষ্টির দিকে লক্ষ্য রাখবে না, বরং ফ্যাশন ইন্ডাস্ট্রির প্রতি সেইলর এর দায়বদ্ধতাও প্রতিফলিত করবে। এই উদ্যোগ দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির ভবিষ্যৎকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।