এবার ধানমন্ডিতে স্টোর চালু করল ব্লুচিজ

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৯:৪০ এএম

ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।

উদ্বোধনী অনুষ্ঠানে ধানমন্ডি এলাকার ফ্যাশনপ্রেমী, অতিথি ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন। নতুন স্টোরে রাখা হয়েছে প্রিমিয়াম পাঞ্জাবি, নারীদের এক্সক্লুসিভ পোশাক, ওয়েস্টার্ন টপস, শার্ট, প্যান্ট, টি-শার্ট, ডেনিম, ওয়েস্টকোট, পোলো শার্টসহ বিভিন্ন ধরনের ক্যাজুয়াল ও ফরমাল পোশাক।

প্রতিষ্ঠানটির দাবি, আধুনিক ফ্যাশনধারা, আরামদায়ক ফেব্রিক ও নান্দনিক নকশার সমন্বয়ে তৈরি এসব পোশাক ক্রেতাদের দৈনন্দিন ব্যবহার ও বিশেষ আয়োজন, উভয় ক্ষেত্রেই স্বাচ্ছন্দ্য ও স্টাইল নিশ্চিত করবে।

নতুন স্টোর উদ্বোধন উপলক্ষে ব্লুচিজের প্রতিষ্ঠাতা ড. মো. কামরুজ্জামান বলেন, ‘ধানমন্ডিতে আমাদের নতুন ফ্যাশন হাউস উদ্বোধন ব্লুচিজের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। আমাদের লক্ষ্য এমন ফ্যাশন তৈরি করা, যা ব্যক্তিত্বের স্বাতন্ত্র্য প্রকাশের পাশাপাশি সাংস্কৃতিক ঐতিহ্যকেও সম্মান করে। নতুন কালেকশন গ্রাহকদের স্টাইল ও আত্মবিশ্বাস আরও সমৃদ্ধ করবে বলে আমরা বিশ্বাস করি।’

অনুষ্ঠানে ব্লুচিজের সহপ্রতিষ্ঠাতা সিমিন জামান এবং প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ফজলে রাব্বী উপস্থিত ছিলেন। তারা অতিথি ও ফ্যাশনপ্রেমীদের নতুন ফ্যাশন হাউস ঘুরে দেখার আমন্ত্রণ জানান।

ব্লুচিজ জানায়, উদ্ভাবনী নকশা, প্রিমিয়াম মান, স্বাচ্ছন্দ্য ও গ্রাহকসেবার সমন্বয়ে তারা দেশের ফ্যাশন খাতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে কাজ করছে। নতুন স্টোরটি রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ সড়কের গওসিয়া টুইন পিক ভবনে অবস্থিত।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর