ত্বককে রোদ থেকে বাঁচাতে প্রতিদিনই মাখছেন সানস্ক্রিন। কিন্তু তাতেও রক্ষা হচ্ছে না। রোদে পুড়ে কালছে হচ্ছে ত্বক। এ নিয়ে অনেকেই আছেন দুশ্চিন্তায়। তাহলে ত্বকে এই সুরক্ষাস্তর কোনও কাজেই লাগছে না। তাঁদের অভিযোগ, এই প্রসাধনী ব্য়বহার করার পরেও নাকি সানট্য়ান পিছু নিচ্ছে। কেন এমন হচ্ছে?
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বিষয়টি নিয়ে কথা বলেছেন ত্বকরোগ বিশেষজ্ঞ ডাঃ জয়শ্রী শরদ। কী কারণে সানস্ক্রিন লাগিয়েও কোনও লাভ হচ্ছে না, তা নিয়ে আলোচনা করেছেন তিনি। সানস্ক্রিন লাগিয়ে কাজ না করার কয়েকটি কারণ দেখিয়েছেন। তিনি বলেন, আপনি যদি মনে করেন সামান্য পরিমাণে সানস্ক্রিন লাগালেই কাজ হয়ে যাবে, তাহলে ভুল ভাবছেন। এই কাদরণে অনেকেরই সানস্ক্রিন লাগানোর পরেও কাজ হয় না।
সানস্ক্রিন লাগানোর সময় দুই আঙুলে ভর্তি করে নিতে হবে। তারপর সেটি ত্বকে লাগান। এমন ভাবে লাগবেন যেন সানস্ক্রিনের একটি পুরু স্তর আপনার ত্বকের উপরে তৈরি হয়। এই গরমে ত্বককে রক্ষা করার জন্য এসপিএফ ৫০ সানস্ক্রিন ব্যবহার করতে হবে। খেয়াল রাখবেন, সানস্ক্রিনের গায়ে যেন এপি++++(PA ++++) চিহ্ন থাকে। এর থেকে কম এসপিএফের সানস্ক্রিন ব্যবহার করলে লাভ নেই।
আমরা অনেকে সকালে রোদ ওঠার আগেই অফিসের জন্য বেরিয়ে যায়। রোদ না থাকায়, সানস্ক্রিন না মেখেই বেরিয়ে যান। আর সেই সময়েই ত্বকের সবচেয়ে বড় ক্ষতি হয়। ত্বককে সুরক্ষিত রাখতে মেঘলা দিনেও সানস্ক্রিন মাখুন।