২৫শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস। দিনটি উদযাপিত হয় বিশেষ আনুষ্ঠানিকতা, শ্রদ্ধা ও আবেগে। দেশীয় ফ্যাশন হাউস কে ক্র্যাফটের রবীন্দ্রজয়ন্তীকে কেন্দ্র করে নিয়ে এসেছে নতুন সংগ্রহ। ঠাকুর পরিবারের পোশাক পরিচ্ছদ অনুপ্রেরণায় শাড়ি ও পাঞ্জাবির যুগল কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন হাউসটি। এছাড়াও থাকছে ছেলেদের জন্য ফতুয়া।
কবির কিছু গানের সঙ্গে সামঞ্জস্য রেখে ক্যালিগ্রাফি এবং খসড়া আর্টের উপস্থাপন থাকছে এই আয়োজনে। বর্তমান সময়ের আবহাওয়াকে বিবেচনায় রেখে জ্যাকার্ড কটন, হাফ সিল্ক ও লিনেন কাপড় নির্বাচন করা হয়েছে। তাদের প্রতিটি পোশাকই হবে আরামদায়ক। টেন, লাইট ব্রাউন, অফ হোয়াইট এবং ব্রিক রেড রঙের কাপড়ে হালকা কাজের মাধ্যমে করা হয়েছে এসব পোশাক।
রবীন্দ্রজয়ন্তী নিয়ে বিশেষ এই আয়োজনের পোশাক পাওয়া যাবে কে ক্র্যাফটের সকল শোরুম এবং অনলাইন স্টোর kaykraft.com-এ।