রানির গয়নায় কেট মিডলটন, রাজকীয় ঐতিহ্যে শ্রদ্ধা নিবেদন

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০২:০০ পিএম

যুক্তরাজ্যের প্রয়াত রানি রানি দ্বিতীয় এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ২১ এপ্রিল। এ উপলক্ষে বাকিংহাম প্যালেসে আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলস প্রিন্স উইলিয়াম এবং ক্যাথরিন প্রিন্সেস অব ওয়েলস।

এই আয়োজনে কেট মিডলটনের পোশাক ও গয়নায় ছিল বিশেষ বার্তা। তিনি পরেছিলেন রানির খুব প্রিয় একটি মুক্তার হার। এই হারটি রানির শেষ অফিসিয়াল প্রতিকৃতিতেও দেখা গিয়েছিল।

কেটের কানে ছিল বাহরাইনের মুক্তার দুল। এই দুলের পেছনেও রয়েছে ইতিহাস। ১৯৪৭ সালে বিয়ের সময় বাহরাইনের শাসকের কাছ থেকে সাতটি মুক্তা উপহার পান তখনকার প্রিন্সেস এলিজাবেথ। সেই মুক্তা দিয়েই তৈরি করা হয় এই দুল। যেখানে হীরার সঙ্গে আর্ট ডেকো স্টাইলে বসানো হয়েছে মুক্তা।

কেট পরেছিলেন রানির খুব প্রিয় একটি মুক্তার হার। ছবি: ইনস্টাগ্রাম থেকে

জীবনের শুরুর দিকে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে এই দুল প্রায়ই পরতেন রানি। ১৯৮২ সালে তিনি এই দুল ধার দিয়েছিলেন প্রিন্সেস ডায়ানাকে। তিনিও দুলটি খুব পছন্দ করতেন। প্রায়ই এটি পরতেন তাঁর প্রিয় টায়ারা ‘লাভার্স নট’-এর সঙ্গে।

পরবর্তীতে এই দুল কেট মিডলটনকে উপহার দেন রানি। বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে, বিশেষ করে রিমেমব্রেন্স সানডেতেও কেটকে এই দুল পরে দেখা গেছে।

কেট মিডলটন প্রায়ই রাজপরিবারের পুরোনো গয়না ব্যবহার করেন। এর মধ্যে রয়েছে প্রিন্সেস ডায়ানার কিছু গয়নাও। আবার তাঁর শ্বশুরবাড়ির আরও আগের প্রজন্মের গয়নাও তিনি পরেন।

এর মধ্যে উল্লেখযোগ্য ‘গ্রেভিল চ্যান্ডেলিয়ার’ দুল। ১৯২৯ সালে এটি তৈরি করা হয়েছিল ডেম মার্গারেট গ্রেভিলের জন্য। পরে ১৯৪২ সালে এটি রানির সংগ্রহে আসে। এ ছাড়া রয়েছে হীরার ও মুক্তার পাতার নকশার দুল। যা রানি শেষ পরেছিলেন ২০০৩ সালে নাইজেরিয়ায় এক নৈশভোজে। প্রায় ২০ বছর পর একই দুল পরে দেখা যায় কেটকে।

আরেকটি বিখ্যাত গয়না ‘জাপানিজ পার্ল চোকার’। জাপান সরকারের উপহার দেওয়া মুক্তা দিয়ে তৈরি এই হারটি ছিল রানির খুব প্রিয়। প্রিন্সেস ডায়ানাও এটি পরতেন। কেটও বিভিন্ন অনুষ্ঠানে এই হার ব্যবহার করেছেন। এমনকি ২০২২ সালে রানির অন্ত্যেষ্টিক্রিয়াতেও।

এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন রাজা তৃতীয় চার্লস, রানি ক্যামিলা, প্রিন্সেস অ্যান ও প্রিন্স এডওয়ার্ড।

প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলস তাঁদের অফিসিয়াল ইনস্টাগ্রামে রানির ছবি শেয়ার করে শ্রদ্ধা জানান। পোস্টে লেখা হয়, একটি দায়িত্বশীল জীবনের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন রানি এলিজাবেথ।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
নিউইয়র্কে টাইম ১০০ সামিটে অংশ নিতে গিয়ে বিশেষ এক শাড়ি পরেছিলেন নীতা আম্বানি। এটি ছিল পশ্চিমবঙ্গের ফুলিয়া অঞ্চলে তৈরি একটি জামদানি শাড়ি। শাড়িটি বুনতে সময় লেগেছে পুরো দুই বছর। তৈরি করেছেন...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর