‘বুলবুল’, ‘কলা’র মতো ছবিতে অভিনয় করে নজর কেড়েছেন। তবে রণবীর কাপুরের বিপরীতে 'অ্যানিম্যাল' ছবিতে জোয়া চরিত্রে অভিনয় বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরির জীবনের টার্নিং পয়েন্ট।
একের পর এক ছবিতে অভিনয়ের সুযোগ পাচ্ছেন এখন এই অভিনেত্রী। সম্প্রতি মুক্তি পেয়েছে তৃপ্তি দিমরির আসন্ন ছবি 'ব্যাড নিউজ'-এর ট্রেলার।
সম্পূর্ণ স্পটলাইট নিজের ওপর রাখতেই যেন বাড়াবাড়ি ছিল না নায়িকার সাজসজ্জায়! কানে একজোড়া গোল্ডেন স্টেটমেন্ট ইয়ার-রিং আর স্ট্র্যাপি (ফিতাযুক্ত) হাই হিলে সাজ সম্পূর্ণ ছিল তৃপ্তির। ন্যুড আইশ্যাডো, পাঁপড়িতে ঘন মাশকারা আর উজ্জ্বল হাইলাইটার বেছে নেন গ্ল্যাম লুকের জন্য; ঢেউ খেলানো চুল একপাশে সিঁথি কেটে ছড়িয়ে রেখেছিলেন।
জানা গেছে, তৃপ্তি দিমরির এই কালো পোশাকের মূল্য ভারতীয় মুদ্রায় ৪ লাখ ২১ হাজার ৬০০ রূপি।
এছাড়া গত মাসের মাঝামাঝি গ্রীষ্মের ছুটি কাটাতে তৃপ্তি গিয়েছিলেন ইতালি এবং আলবেনিয়াতে। আলবেনিয়ায় নিজের অবকাশকালীন বেশ কয়েকটি ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেন তৃপ্তি যেখানে তাকে স্টাইলিশ কালো বিকিনিতে প্রকৃতি উপভোগ করতে দেখা যায়।
তাছাড়া চলতি বছরের মার্চে ল্যাকমে ফ্যাশন উইকে শান্তনু ও নিখিল মেহরার ডিজাইন করা পোশাকে র্যাম্প মাতান তৃপ্তি। তৃপ্তিকে সেদিন দেখা যায়, কালো রঙের লেস-করসেটেড স্ট্র্যাপলেস টপ এবং লং ফিগার-হাগিং সিক্যুয়েন্সের স্কার্টে; আরও ছিল কালো রঙের লেস গ্লোভস ৷
২০২৪ তৃপ্তি দিমরির জন্য খুবই গুরুত্বপূর্ণ বছর, কারণ তাকে দেখা যাবে ব্যাড নিউজ, ভুল ভুলাইয়া ৩ এবং ধড়ক ৩ এর মতো ছবিগুলোতে।