বিশ্বের সবচেয়ে পুরনো ফিল্ম ফেস্টিভ্যাল হিসেবে ধরা হয় ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালকে। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস আর অস্কার নিয়ে তুমুল মাতামাতি হলেও অনেক চলচ্চিত্রবোদ্ধা এখনও ভেনিস সহ আন্তর্জাতিকভাবে প্রশংসিত চলচ্চিত্র উৎসবগুলো নিয়ে বেশ আগ্রহ বোধ করেন।
ভেনিসের এবারের আয়োজনটি উৎসবের ৮১তম আসর। ২৮ আগস্ট থেকে শুরু হওয়া চলচ্চিত্র উৎসবে প্রতিদিনই প্রদর্শিত হচ্ছে নতুন সিনেমা, আর তারকারা হাঁটছেন রেড কার্পেটে। উৎসব চলবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত।
টিম বার্টনের ‘বিটলজুস বিটলজুস’ সিনেমাটি এবার শুরুতেই মাত করেছে। রেড কার্পেটে বান্ধবী মনিকা বেলুচ্চির হাত ধরে আসেন এ পরিচালক।
ছবি ইন্সটাগ্রাম থেকে সংগৃহীত এসময় টিম বার্টনের পরনে ছিল কালো রঙের ক্ল্যাসিক স্যুট আর ম্যাচিং কালো সানগ্লাস। ভিভিয়ান ওয়েস্টউড গাউনের সঙ্গে টারকোয়েজ গহনায় মনিকাও মুগ্ধ করেছেন।
উৎসবে কালো পোশাক বেছে নিতে দেখা গেছে বহু তারকাকে। দেখে নিন তারই এক ঝলক-
ছবি ইন্সটাগ্রাম থেকে সংগৃহীত ‘ডিস্ক্লেইমার’ এর প্রিমিয়ারে কেট ব্ল্যানচেট আরমানি প্রাইভের কালো জাম্পস্যুট পরে আসেন।পিঠখোলা জাম্পস্যুটের পেছনটা জড়িয়ে রেখেছিলেন মুক্তার মালায়।
ছবি ইন্সটাগ্রাম থেকে সংগৃহীত আসন্ন সিনেমা ‘মারিয়া’র ফটোকলে অ্যাঞ্জেলিনা জোলি পরে আসেন সেন্ট লরেন্টের কালো রঙের কলাম ড্রেস। প্রিয় ট্যাটুগুলো দেখাতে ইচ্ছা করেই হয়তো পিঠ রেখেছিলেন খোলা।
ছবি ইন্সটাগ্রাম থেকে সংগৃহীত কানাডিয়ান অভিনেত্রী ক্যাথরিন ও'হারা রেড কার্পেটে দেখা দেন চিরাচরিত হাসিমুখে। কালো রঙের সূক্ষ্ণ কাজ করা পোশাকটি কাস্টমাইজ করে নিয়েছেন অস্কার দে লা রেনতা থেকে।
ছবি ইন্সটাগ্রাম থেকে সংগৃহীত চলচ্চিত্রে অবদানের জন্য ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী দিনে আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছেন আমেরিকান অভিনেত্রী সিগুর্নি ওয়েভার। এই দিন তিনি পড়েছিলেন শ্যানেলের কালো রঙের সিকুইনড ড্রেস আর কলাম স্কার্ট।
ছবি ইন্সটাগ্রাম থেকে সংগৃহীত ক্লাসিক স্যুটকেই ভিন্ন ধাঁচে পরেন উইনোনা রাইডার। শ্যানেলের পোশাকটিতে ছিল একটি ডাবল ব্রেস্টেড জ্যাকেট, ম্যাচিং ভেস্ট এবং সাদা রঙের একটি প্লিটেড বাটন-ডাউন শার্ট।
ছবি ইন্সটাগ্রাম থেকে নেয়া কালো রঙের অফ শোল্ডার গাউন আর হাউস অব বুলগারির গহনায় রেড কার্পেটে দ্যুতি ছড়ান অ্যামি জ্যাকসনও। তাঁর সি-থ্রু নেট ফ্রাব্রিকের গাউনটিতে ছিল সোয়ারোভস্কি ক্রিস্টালের কাজ।
ভিডিও দেখুন: