ট্রেন্ডি শীত পোশাক এনেছে ফ্যাশন ব্র্যান্ড ভারগো

ফ্যাশন ট্রেন্ড প্রতিনিয়ত পরিবর্তনশীল। শীতে তাই ট্রেন্ডি সব পোশাক নিয়ে হাজির হয়েছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ভারগো। শীতের উষ্ণতার কথা মাথায় রেখে এবারের কালেকশন খুব স্টাইলিশ ও আরামদায়ক পোশাক এনেছে ব্র্যান্ডটি।

পুরুষদের জন্য তাদের কালেকশনে রয়েছে বিভিন্ন স্টাইলের জ্যাকেট, ওভারকোট এবং ব্লেজার। যেগুলো তৈরি হয়েছে স্প্যানডেক্স, ব্যাম্বো কটন, জ্যাকার্ড কাপড়ে। এছাড়াও আছে অসংখ্য রকমের কালারফুল ক্যাজুয়াল এবং ফর্মাল শার্ট। বিভিন্ন স্ট্রাইপ, চেক এবং ফ্লোরাল শার্ট এবারের চাহিদার শীর্ষে। এ বছর শীতকে মাথায় রেখে এনেছে জ্যাকেট, সুইফট শার্ট ও ব্লেজার। এছাড়াও রয়েছে পায়জামা, রিল্যাক্স প্যান্ট, টুইল প্যান্ট এবং হাই কোয়ালিটি ডেনিম প্যান্ট।

শীতের ক্যাজুয়াল বা ফরর্মাল সব ধরনের পোশাক মিলবে এখানে। ছবি: ভারগো

নারীদের জন্য তাদের রয়েছে লেডিস জ্যাকেট, ওভারকোট, ব্লেজার এবং জ্যাকেট। কটন, জর্জেট, অরগান্জা ও সিল্ক কাপড়ে তৈরি হয়েছে সালোয়ার-কামিজ ও কুর্তি। এছাড়াও রয়েছে কালারফুল টিউনিক। ওয়েস্টার্ন কালেকশনের মধ্যে রয়েছে টপস ও টিউনিক। পাফ স্লীভ, গেদারড স্লীভ, লেগ অফ মাটন স্লীভ নামক নানা ধরণের ইউনিক স্লীভ ও পিনটাক বা গেদার প্যাটার্ন ব্যবহার করে তৈরি হয়েছে পোশাক।

শিশুদের জন্য থাকছে সালোয়ার-কামিজ, কুর্তি, টিউনিক, টপস, ফ্রক। মা-মেয়ের ম্যাচিং সালোয়ার কামিজ এবং কুর্তি কম্বো রয়েছে।