বছর শেষে সকল পণ্যে ছাড় দিয়েছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড প্রাইড। এই মূল্য ছাড়ে ক্রেতারা প্রাইডের সকল পণ্যের ওপর সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। অফারটি চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। তাদের সকল আউটলেট এবং অনলাইন স্টোর থেকে বিশেষ এই ছাড়ে কিনতে পারবেন পছন্দের পোশাক।
তাদের রয়েছে প্রাইড গার্লস, প্রাইড সিগনেচার, প্রাইড সিগনেচার মেন, প্রাইড এথনিক মেন্সওয়্যার ও আরবান ট্রুথের কালেকশন। সব ক্যাটাগরির পণ্যে থাকছে বছর শেষের এই ছাড়। এখানে পাবেন শাড়ি, মেন্স স্টাইলিশ পাঞ্জাবি, ওমেন্স ট্রেন্ডি কুর্তি ও নকশা করা ওড়না। এছাড়াও প্রাসঙ্গিক পোশাক সামগ্রীসহ নানা পণ্য মিলবে শোরুমগুলোতে।
এছাড়াও, স্টোর ক্লিয়ারেন্স আইটেমে আরো বেশি ছাড়ের সুযোগ পাবেন ক্রেতারা। ঢাকায় বেইলি রোড ও বসুন্ধরা সিটির স্টোরে মিলবে এই সুবিধা। আর ঢাকার বাইরে চট্টগ্রামের আফমি প্লাজা এবং দিনাজপুরের বসুনিয়াপট্টির প্রাইড স্টোরে পেয়ে যাবেন ক্লিয়ারেন্স আইটেম। যেখান থেকে বাড়তি ছাড়ে পণ্য কেনার সুযোগ রেখেছে প্রাইড।
উল্লেখ্য, মানসম্পন্ন পোশাক ও আনুষঙ্গিক পণ্যের জন্য বহুবছর ধরে সুপরিচিত প্রাইড। এই ফ্যাশন ব্র্যান্ডটি ঐতিহ্যবাহী নকশা এবং আধুনিক স্টাইলের সমন্বয়ে ক্রেতাদের চাহিদা পূরণ করে আসছে। তারই ধারাবাহিকতায়, সাশ্রয়ী মূল্যে পছন্দের পোশাকটি কিনতে বিশেষ সুযোগ নিয়ে এসেছে ব্র্যান্ডটি।
ক্রেতারা তাদের নিকটস্থ আউটলেট বা অনলাইন স্টোর থেকে কিনতে পারবেন পছন্দের পোশাক বা পণ্য।