ধূসর কোটে শরতের ফ্যাশনে কেট

শরতের ফ্যাশন মানেই নতুন রঙ, নতুন সাজ। এই মৌসুমে আবারও সবার নজর কাড়লেন ওয়েলসের রাজকুমারী কেট মিডলটন। তাঁর ধূসর আর গোলাপি রঙের মেলবন্ধন একেবারেই শরতের জন্য মানানসই, আধুনিক এবং অভিজাত।

লন্ডনের রাস্তায় দেখা গেল তাঁকে এক লম্বা চারকোল, গ্রে টেইলার্ড কোটে। শরতের কোটে যে শীতকে দূরে রাখা যায় আবার একই সঙ্গে ব্যক্তিত্বকে উজ্জ্বল করা যায়, কেট তার সেরা প্রমাণ। কোট খোলা কিংবা বন্ধ, দুইভাবেই বেশ মানানসই।

ধূসর রঙের কোট চেপেছেন হালকা গোলাপি টপে। পোশাকটির গলার কাছে নরম ফিতার মতো একটি বো বাঁধা। ভিনটেজ ফ্যাশনের স্মৃতি মনে করিয়ে দিলেও এই টপটি ছিল সমসাময়িক সৌন্দর্যে ভরপুর। এর সঙ্গে ছিল আরামদায়ক স্ট্রেইট-কাট ট্রাউজার, যা কোটের ভারসাম্য বজায় রেখেছে।

লুক সম্পূর্ণ করতে কেট হাতে নিয়েছিলেন ধূসর রঙের ব্যাগ, আর পায়ে নরম গ্রে পাম্পস। অল্প অ্যাকসেসরিজে কতটা বিলাসবহুল আভিজাত্য ছড়িয়ে দেওয়া যায়, কেট তার অনন্য উদাহরণ।

শুধু এই সাজই নয়, কিছুদিন আগে তাঁকে দেখা গেছে আরেক শরতের লুকে। যেখানে তিপি পরেছিলেন গাঢ় জলপাই-সবুজ ছোট জ্যাকেট আর উলের বাদামি স্কার্ট। কোমরে বেল্ট দিয়ে তিনি সাজে এনেছিলেন সূক্ষ্ম গড়ন। আর পায়ে ছিল বাদামি সুয়েড বুট। একেবারেই শরতের রঙ। যাতে ছিল সবুজ ও বনবাদামির উষ্ণ ছোঁয়া।

এই শরতের ট্রেন্ডে কী আসছে

  • উজ্জ্বল রঙ সরে গিয়ে ভেলভেট, সিল্কের মতো সমৃদ্ধ কাপড়ে আসবে গাঢ় আর রহস্যময় আবেদন।
  • ফ্যাশন বিশ্লেষকদের মতে, ঢিলেঢালা ট্রাউজার থাকলেও এবার বাড়বে কোমর-চাপা সিলুয়েটের কদর।
  • ব্লেজার, ভেস্ট আর টপে ফিটেড স্টাইল আসছে আবারও সামনে।