বাড়িতেই বানাতে পারেন থাই চিকেন গ্রিন

মজাদার স্বাদের চায়নিজ খেতে যে সবসময় রেস্তোরায় যেতে হবে, এমন কোনো কথা নেই। ইচ্ছে করলে বাড়িতেই বানাতে পারেন মজারসব খাবার। তেমনই একটি চায়নিজ খাবারের রেসিপি দিয়েছেন ফারজানা আব্দুল্লাহ

যা যা লাগবে
চিকেন স্লাইস করা ৭০০ গ্রাম, নারকেলের দুধ ১৫০ মিলি, পিশ সস ১০০ মিলি, শুকনো মরিচ ৪-৫টি, লেবুপাতা কয়েকটি, সুইট বেসিল ৭০ গ্রাম, বেগুন টুকরো করা ২৫০ গ্রাম, তেল ১৩০ মিলি।  

যেভাবে বানাবেন গ্রিন কারি
কাঁচা মরিচ ৫-৬ টি, আদা ৫ গ্রাম, শ্যালট কিছুটা (কুচানো), রসুনের কোয়া ৩-৪টি, ধনেপাতা ৫০ গ্রাম, লেমনজেস্ট ১ টেবিল চামচ, লেবু ১টা (রস করা), ধনিয়া গুঁড়া ১ টেবিল চামচ, জিরা গুঁড়া ১ টেবিল চামচ, গোটা গোলমরিচ ৪ গ্রাম, অলিভ অয়েল ৪ টেবিল চামচ। সমস্ত উপকরণগুলি একসঙ্গে মিক্সারে মিহি করে ব্লেন্ড করে নিন।

যেভাবে তৈরি করবেন থাই চিকেন গ্রিন
প্রথমে কড়াইতে তেল গরম করে গ্রিন কারি দিন। নাড়াচড়া করুন। সুগন্ধ বের হলে লেবুপাতা এবং ১০০ মিলি নারকেলের দুধ দিন। এবার আঁচ কমিয়ে কিছুক্ষণ নাড়ুন। মশলা থেকে তেল ছেড়ে এলে চিকেন এবং টুকরো করা বেগুন দিন। গ্রেভি কমে এলে বাকি নারকেলের দুধ দিন। নাড়াচাড়া করে ফিশ সস এবং স্বাদমতো চিনি মেশান। মাংস সিদ্ধ হয়ে এলে কাঁচা মরিচ এব সুইট বেসিল দিয়ে দিন। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে নামিয়ে রাখুন।