সহজেই বানাতে পারেন কাঁচা আমের আচার, রইল রেসিপি

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৫:০০ পিএম

গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো যায় এই সুস্বাদু আচার। রইল রেসিপি।

উপকরণ

  • কাঁচা আম ২ কেজি
  • রসুন আধা কাপ
  • লবণ ২ টেবিল চামচ
  • মৌরি ৩ টেবিল চামচ
  • মেথি দানা ২ টেবিল চামচ
  • হলুদ গুঁড়া ২ চা-চামচ
  • লবঙ্গ ৬-৮টি
  • গোলমরিচ ১২-১৮টি
  • দারুচিনি ৫-৬ টুকরা
  • সরিষা দানা (গুঁড়া করা) ৩ টেবিল চামচ
  • ধনে দানা (গুঁড়া করা) ৪ টেবিল চামচ
  • শুকনা লাল মরিচ (গুঁড়া) ২ টেবিল চামচ
  • কালোজিরা ১.৫ টেবিল চামচ
  • সরিষার তেল ১ কাপ (প্রয়োজনমতো)
  • ভিনেগার ১/২ কাপ

প্রস্তুত প্রণালী

প্রথমে কাঁচা আম ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট কিউব করে কেটে নিন।

একটি পরিষ্কার বাটিতে রসুন, লবণ, মৌরি, মেথি দানা এবং হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণটি প্রায় ৩ ঘণ্টা রেখে দিন, যাতে আমে মসলা ভালোভাবে মিশে যায়।

এরপর এতে লবঙ্গ, গোলমরিচ, দারুচিনি, সরিষা দানা, ধনে দানা, শুকনা লাল মরিচ এবং কালোজিরা যোগ করে ভালোভাবে মিশিয়ে নিন।

এবার সরিষার তেল দিয়ে আবারও ভালো করে নেড়ে নিন।

মিশ্রণটি একটি শুকনো ও পরিষ্কার কাঁচের জারে ঢেলে দিন। আবারও সামান্য সরিষার তেল দিয়ে ঢেকে দিন।

জারটি শক্ত করে বন্ধ করে ২ দিন রোদে রাখুন।

২ দিন পর ভিনেগার যোগ করে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর আবার ঢাকনা বন্ধ করে আরও ৩-৪ দিন রোদে রাখুন।

আচার পুরোপুরি তৈরি হয়ে গেলে এটি শুকনো ও বায়ুরোধী কাচের জারে রেখে দিলে ৩-৪ মাস পর্যন্ত ভালো থাকে।

এইভাবে খুব সহজেই ঘরেই তৈরি করা যায় টক-ঝাল মজাদার আমের আচার। যা আপনার খাবারের স্বাদ আরও বাড়িয়ে দেবে।

তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর