টাকি মাছ দিয়ে বাড়িতে বানাতে পারেন মজাদার স্বাদের সিঁদল। ঘরে থাকা উপকরণ দিয়েই বানাতে পারেন টাকি মাছের সিঁদ। মজার এই খাবারটির রেসিপি দিয়েছেন ফাহমিদা কবির।
উপকরণ: টাকি মাছ ৪টি (মাঝারি সাইজের), সিঁদল ১টি, পেঁয়াজ কুচি ২ কাপ, কাচা মরিচ কুচি ১ কাপ, রসুন কুচি আধা কাপ, শুকনা মরিচ কয়েকটা, লবণ, হলুদ এবং তেল পরিমাণমতো।
প্রস্তুত প্রণালী: মাছ কেটে পরিষ্কার করে মাথা ও কাটা বাদ দিয়ে শুধু মাছের অংশ নিতে হবে। এরপর চুলায় কড়াই এ তেল দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি, ও মরিচ কুচি দিয়ে হালকা ভেজে নিতে হবে। এতে সিঁদল দিয়ে একটু পানি হলুদ লবণ দিয়ে ভালো করে কষাতে হবে। কষানো সিঁদলে মাছগুলো দিয়ে আবার অল্প পানি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিন। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। একটু পর দপর নাড়াচাড়া করলেই মাছটা যখন গলে যাবে তেল উপরে আসবে তখন বুঝবেন হয়ে গেছে, টেস্ট করে নামিয়ে পরিবেশন করতে পারবেন গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে।