ইফতারে বা রাতের খাবারে ভিন্ন স্বাদ নিতে খেতে পারেন গ্রিলড স্যামন। মজাদার স্বাদের খাবারটির রেসিপি দিয়েছেন বিথিকা রোজারিও।
উপকরণ: স্যামন মাছের ফিলে (৩ টুকরা) ১৫০ গ্রাম, ভেজিটেবল স্টক দেড় কাপ, সয়া সস ১/২ চা-চামচ, লেবুর রস ১ চা-চামচ, মধু ১/২ চা-চামচ, অরিগ্যানো ১/৪ চা-চামচ, গোলমরিচ গুঁড়ো ১ টেবিল চামচ, রসুন কুচি ১/২ চা-চামচ, অলিভ অয়েল ২ টেবিল চামচ, গাজর ১/২ কাপ (সরু ও লম্বা করে কাটা), শসা ১/২ কাপ (সরু ও লম্বা করে কাটা), ছোট টমেটো (অর্ধেক করে কাটা) ১০টা, লেটুস পাতা ২-৩টি, মেয়নিজ ১ টেবিল চামচ এবং লবণ স্বাদমতো।
প্রণালী: প্রথমে একটা পাত্রে মাছের ফিলেগুলো নিন। তাতে একে একে সয়া সস, লেবুর রস, মধু, অরিগ্যানো, গোলমরিচ গুঁড়ো, লবণ, অলিভ অয়েল ও রসুন কুচি দিন। ম্যারিনেট করে ১ ঘন্টা রাখুন। অন্য পাত্রে ভেজিটেবল স্টক ও লবণ দিয়ে কিনোয়া সেদ্ধ করে নিন। ১৪৫ ডিগ্রি ফারেনহাইটে প্রি-হিটেড ওভেনে ৫-৬ মিনিট ম্যারিনেট করা স্যামন গ্রিল করুন। একটি প্লেটে লেটুস পাতার উপর সালাদ দিয়ে, তার উপর গ্রিলড স্যামন রেখে পরিবেশন করুন।