বাদামের পুরে তৈরি করুন মজার ঘি-পরোটা

সকালে রুটি বা পরোটা আমাদের নিত্যদিনের খাবার হয়ে উঠেছে। কিন্তু প্রতিদিন একই খাবার খেলে অনিহা আসতেই পারে। তাই ভিন্নতা আনতে বানাতে পারেন বাদামের পুরে মজার ঘি-পরোটা। রইল রেসিপি।

প্রথমে মণ্ড তৈরির জন্য লাগবে ময়দা ১ কাপ, আটা ১/২ কাপ, লবণ ও চিনি। স্টাফিংয়ের জন্য লাগবে খেজুর কয়েকটা, কাজুবাদাম ৫ গ্রাম, আমন্ড ১ চা-চামচ, সেসেমি সিড (রোস্টেড) ৩ চা-চামচ, পাম্পকিন সিড ৩ চা-চামচ, চিনি ৩ চা-চামচ, এলাচ গুঁড়া ১ চা-চামচ, ড্রাই কোকোনাট পাউডার ৪ চা-চামচ এবং ঘি ১০ গ্রাম। এ ছাড়াও কেশর ১ টেবিল চামচ, ঘি ও ময়দা সামান্য।‌

যেভাবে বানাবেন

প্যানে ঘি গরম করে স্টাফিংয়ের সব উপকরণ হালকা রোস্ট করে নিন। এরপর‌ মণ্ড তৈরির উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। এবার পরিমাণমতো পানি দিয়ে তৈরি করুন মণ্ড। তারপর মণ্ড থেকে লেচি কেটে পরোটার আকারে বেলে নিন। ঘি ব্রাশ করে ফোল্ড করুন এক বার। বাকি মণ্ড দিয়ে সাধারণ আকারের পরোটা তৈরি করুন। এ বার বাকি ফোল্ড করা পরোটার উপরে দুধে গোলা কেশর ব্রাশ করে প্লেন পরোটা দিয়ে চাপা দিয়ে মুখ বন্ধ করে দিন। প্যানে আবারও তেল দিয়ে পরোটা ভেজে নিন। পাত্রে সাজিয়ে পরিবেশন করুন।