শীতের সবচেয়ে সহজ পিঠার রেসিপি

সন্ধ্যায় শহরের রাস্তায় শীতের পিঠা খাওয়ার ধুম শুরু হয়ে গেছে ইতিমধ্যে। চাইলে ঘরেই স্বাস্থ্যকর উপায়ে বানাতে পারেন হরেক রকমের পিঠা। আর শীতের পিঠাপুলির মধ্যে অন্যতম হলো তেলের পিঠা।

এই পিঠা খেতে কমবেশি সবাই পছন্দ করেন। তা ছাড়া এই পিঠা তৈরি করা মোটেও ঝামেলার নয়, বরং অনেক সহজ এবং মজাদার। দেখে নিন রন্ধনবিদ স্মৃতি সাহার রেসিপি। 

উপকরণ: চালের গুঁড়া ২ কাপ, আটা ১ কাপ, খেজুর গুড় কুচি ১ কাপ, লবণ ১ চিমটি, কুসুম গরম পানি ২ কাপ, তেল পরিমাণমতো

ঘরেই স্বাস্থ্যকর উপায়ে বানাতে পারেন তেলের পিঠা। ছবি: স্মৃতি সাহার সৌজন্যে

প্রণালী: চালের গুঁড়া, ময়দা, খেজুর গুড়, লবণ হাতে মেখে নিতে হবে। এরপর পরিমাণমতো কুসুম গরম পানি দিয়ে ব্যাটার তৈরি করে ১০ মিনিট ঢেকে রাখতে হবে। তারপর কড়াইতে মাঝারি আঁচে লালচে করে ভেজে তুলে নিলেই তৈরি তেলের সুস্বাদু পিঠা।