পূজায় ঘোরাঘুরির পর ক্লান্ত। এই গরমে ঠান্ডা ও মজাদার কিছু খুঁজছেন? রঙিন ফল, জুস আর পপসিকলের মিশেলে তৈরি করতে পারেন মজার জুস, পপসিকল পাঞ্চ। যা আপনাকে মুহূর্তেই এনে দেবে সতেজতা ও আনন্দের অনুভূতি। রইল রেসিপি।
উপকরণ
- পানি দেড় কাপ
- চিনি (গুঁড়া) ১/৪ কাপ
- লেবুর রস ৩ টেবিল চামচ
- বরফ কিউব প্রয়োজনমতো
- পিচ (কাটা) ২টি মাঝারি
- লাল আঙুর ২৫০ গ্রাম
- আপেল (পাতলা কাটা) ২টি মাঝারি
- লেবু (পাতলা কাটা) ২টি
- কমলার রস দেড় কাপ
- আনারসের রস দেড় কাপ
- স্পার্কলিং পানি ৩৫০ মিলি
- লাইট পপসিকল ৪টি
- পুদিনা পাতা সাজানোর জন্য
প্রস্তুত প্রণালী
প্রথমে একটি জগে পানি, গুঁড়া চিনি ও লেবুর রস দিন। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিন। তৈরি হয়ে গেল টাটকা লেমোনেড।
এবার আরেকটি বড় জগে দিন বরফ কিউব, তৈরি করা লেমোনেড, কাটা পিচ, লাল আঙুর, আপেল, লেবু, কমলার রস ও আনারসের রস। এর মধ্যে স্পার্কলিং পানি ঢেলে দিন এবং ওমোর ট্রাফিক লাইট পপসিকলগুলো ভেতরে দিয়ে দিন।
সবকিছু আলতো করে নেড়ে নিন যাতে রঙ ও স্বাদ সুন্দরভাবে মিশে যায়। উপরে পুদিনা পাতা ছড়িয়ে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা ‘রিফ্রেশিং পপসিকল পাঞ্চ’।