সকালের নাশতায় প্রতিদিনের সেই একই ডিম-পরোটা খেতে খেতে একঘেয়েমি লাগছে? আজ চেষ্টা করে দেখুন একদম ভিন্ন স্বাদের সেদ্ধ ডিমের মসলাদার সবজি। অল্প উপকরণে তৈরি এই পদ খেতে যেমন মজাদার, রান্নাও তেমন সহজ। গরম পরোটা আর এক কাপ চায়ের সঙ্গে হয়ে উঠবে একেবারে জমজমাট সকাল। রইল রেসিপি।
উপকরণ
- কাঁচা মরিচ ৬-৮টি
- রসুন ৩-৪ কোয়া
- আদা ১ ইঞ্চি টুকরো
- ধনেপাতা এক মুঠো
- ছোট পেঁয়াজ ১টি
- লবণ এক চিমটি
- রান্নার তেল ১ টেবিল চামচ
- টমেটো কুচি ১টি
- পানি ১-২ টেবিল চামচ
- ভাজা ধনে গুঁড়া ১ চা-চামচ
- গোলমরিচ গুঁড়া ১/৪ চা-চামচ
- চাট মসলা ১/৪ চা-চামচ
- লবণ ১/২ চা-চামচ
- জিরা গুঁড়া ১/২ চা-চামচ
- পানি ১/৪ কাপ
- সেদ্ধ ডিম ৩-৪টি
- পানি ২-৩ টেবিল
- গরম মসলা এক চিমটি
- কাসুরি মেথি ১ চা-চামচ
- কাঁচা মরিচ কুচি
- ধনেপাতা কুচি
প্রস্তুত প্রণালী
প্রথমে পেষণিতে কাঁচা মরিচ, রসুন, আদা, ধনেপাতা, পেঁয়াজ আর এক চিমটি লবণ একসঙ্গে বেটে নিন। এরপর একটি তাওয়ায় তেল গরম করে বাটা মিশ্রণটি দিন। মাঝারি আঁচে ১-২ মিনিট ভাজুন। এবার টমেটো যোগ করে ভালোভাবে মিশিয়ে ৩-৪ মিনিট রান্না করুন।
এর মধ্যে অল্প পানি দিন, তারপর ভাজা ধনে গুঁড়া, গোলমরিচ গুঁড়া, চাট মসলা, লবণ ও জিরা গুঁড়া মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। ধীরে ধীরে পানি দিয়ে মাঝারি আঁচে রান্না করুন যতক্ষণ না তেল আলাদা হয়ে আসে।
এবার সেদ্ধ ডিম কুরিয়ে মিশিয়ে দিন। প্রয়োজন হলে আরও একটু পানি দিয়ে ২-৩ মিনিট রান্না করুন। শেষে গরম মসলা, কাসুরি মেথি, কাঁচা মরিচ কুচি ও ধনেপাতা ছিটিয়ে দিন। ঢেকে কম আঁচে ৩০ সেকেন্ড রাখুন।