রাসায়নিক নয়, এবার ঘরেই তৈরি করুন প্রাকৃতিক টুথপেস্ট

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৬:৪৬ পিএম

বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান দিয়ে সহজেই তৈরি করা যায় এই টুথপেস্ট। বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তাদের পরিবারের জন্যও এটি হতে পারে একটি নিরাপদ বিকল্প।

যেসব উপকরণ লাগবে

বেকিং সোডা ২/৩ কাপ, লবণ ১ চা-চামচ (স্বাদ বেশি নোনতা মনে হলে পরিমাণ কমাতে পারেন), পেপারমিন্ট এক্সট্র্যাক্ট ১ থেকে ২ চা-চামচ অথবা পেপারমিন্ট এসেনশিয়াল অয়েল ১০-১৫ ফোঁটা এবং পানি প্রয়োজনমতো। আর গ্রীষ্মকালে ব্যবহার করলে নারকেল তেল ২ টেবিল-চামচ মেশাতে পারেন। পছন্দ অনুযায়ী লেবু, কমলা বা গোলাপের সুগন্ধও যোগ করা যেতে পারে।

যেভাবে তৈরি করবেন

প্রথমে একটি পরিষ্কার পাত্রে বেকিং সোডা, লবণ, পেপারমিন্ট এবং নারকেল তেল (যদি ব্যবহার করেন) ভালোভাবে মিশিয়ে নিন। এরপর অল্প অল্প করে পানি যোগ করুন এবং প্রতিবার পানি দেওয়ার পর মিশ্রণটি নেড়ে নিন। এভাবে প্রয়োজনীয় ঘনত্ব না পাওয়া পর্যন্ত পানি মেশাতে থাকুন।

সংরক্ষণ পদ্ধতি

এই পরিমাণ উপকরণ দিয়ে প্রায় ১৫০ গ্রাম টুথপেস্ট তৈরি করা যায়। এটি একটি ছোট কাচের জারে সংরক্ষণ করা ভালো।

ব্যবহারের নিয়ম

দাঁত ব্রাশ করার আগে টুথব্রাশ সামান্য ভিজিয়ে নিন। এরপর প্রয়োজনমতো টুথপেস্ট ব্রাশে নিয়ে স্বাভাবিক নিয়মে দাঁত ব্রাশ করুন।

পরামর্শ

ঘরে তৈরি টুথপেস্ট ব্যবহারের আগে দাঁতের কোনো বিশেষ সমস্যা থাকলে চিকিৎসক বা ডেন্টিস্টের পরামর্শ নেওয়া ভালো।

বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
রাঙামাটির সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র যাওয়ার পথে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে পুলিশ সাজেক এলাকা থেকে...
শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১০১টি চুক্তি পর্যালোচনার বিষয়ে দিল্লিকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি বাংলাদেশ। শুক্রবার নয়াদিল্লিতে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ কথা জানান ভারতের...
রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় ইবাদুর রহমান নামে এক অটোরিকশা চালক আহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।
ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসার সুযোগ তৈরির জন্য জামায়াতকে দায়ী করেছেন পানি সম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ‘আজকে একটা লং ড্রাইভ করলে, একটা লং মার্চ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর