আপনার পোষা প্রাণীটি ভালো আছে, কীভাবে বুঝবেন?

আপনার পোষা প্রাণী সুস্থ থাকার অন্যতম লক্ষণ খুশি থাকা। শরীরের ভাষা, খাওয়ার অভ্যাস, পরিচর্যার প্রবণতা, সামাজিক মেলামেশা, এবং ঘুমের ধরণ—এগুলো দেখে বুঝতে পারবেন সে খুশি আছে কিনা। যেমন, লেজ নাড়া, আওয়াজ করা, ঠিকঠাক খাওয়া-দাওয়া, খেলা করা এবং শান্ত শরীরী ভঙ্গি ভালো থাকার লক্ষণ। এই সংকেতগুলো বুঝতে পারলে আপনি তাদের আরো ভালো যত্ন নিতে পারবেন।

সারাদিন কাজ শেষে বাড়ি ফেরার পর আপনার পোষ্যটি লেজ নাড়িয়ে বা আওয়াজ করে স্বাগত জানাচ্ছে। কেমন লাগবে? নিশ্চয় ভালো। এটি ভালোবাসা ও পারস্পরিক বোঝাপড়ার একটি সম্পর্ক। যা পোষা প্রাণী এবং তাদের মালিকদের মধ্যে গড়ে ওঠে। তবে অনেক সময় আমরা পোষা প্রাণীর আবেগ ঠিকমতো বুঝতে পারি না। আপনার পোষা প্রাণীটি কি সত্যিই খুশি আছে? সেটি জানান খুব জরুরি। এখানে কিছু লক্ষণ এবং আচরণ উল্লেখ করা হলো, যা তাদের বুঝতে আপনাকে সাহায্য করবে।

শরীরের ভাষা বোঝা
পোষা প্রাণীদের শরীরের ভাষা অনেকটা মানুষের মতোই। তারা নানা ভাবে তাদের অনুভূতি প্রকাশ করে। যখন সে তার পছন্দের কাউকে দেখবে, তখনই লেজ নাড়াবে, কান ঝুলিয়ে রাখবে বা মিষ্টি ছোট ছোট ঘেউ ঘেউ শব্দ করবে। যদি দেখেন তারা এই কাজগুলো করছে, তাহলে বুঝতে হবে সে খুশি আছে।
একইভাবে, বিড়াল খুশি থাকলে শরীরের ভাষার মাধ্যমে বেশ কিছু ইঙ্গিত দেয়। যেমন, একটি পুষ্ট বিড়াল তার পায়ের আঙুল দিয়ে মাটিতে চেপে রাখে এবং সম্পূর্ণ আরামে শুয়ে তার পেট দেখায়। এভাবে সে তার বিশ্বাস ও আনন্দ প্রকাশ করে। এছাড়াও, বিড়াল খুশি থাকলে খেলাধুলা করে। আবার দেখবেন আপনার গায়ে ঘষাঘষিও করবে। মাথা দিয়ে ধাক্কা দিয়ে আপনার আদর নিতে চাইবে। এ ধরনের আচরণ দেখলে বুঝবেন সে ভালো আছে।

খাবারের আগ্রহ পর্যবেক্ষণ করুন
নিয়মিত খাওয়ার অভ্যাস এবং খাবারের প্রতি আগ্রহ থাকলে বুঝবেন, সে ভালো আছে। হঠাৎ ক্ষুধা কমে যাওয়া বা খাদ্যাভ্যাসে পরিবর্তন হলে তা দুশ্চিন্তার। এর মাধ্যমে বুঝবেন তার স্বাস্থ্যগত কোনো সমস্যা হচ্ছে। তার ডায়েট সুষম ও পুষ্টিকর রাখা নিশ্চিত করুন। প্রয়োজনে ডাক্তার দেখান। সেই সাথে নিয়মিত ওজন পর্যবেক্ষণ করুন। এটি পোষা প্রাণীর শারীরিক অবস্থাও তার স্বাস্থ্যকর ব্যবস্থাপনার একটি বড় অংশ।

নিজেদের পরিচর্যা করে
যেসব পোষা প্রাণী খুশি এবং সুস্থ আছে, তারা নিজেদের পরিচর্যায় ব্যস্ত থাকে। বিশেষ করে বিড়াল সবসময় নিজেদের পরিচর্যায় ব্যস্ত থাকে। একটি সুস্থ বিড়াল প্রায়ই নিজের লোম পরিষ্কার ও যত্নে ব্যস্ত থাকে। কুকুরের ক্ষেত্রেও এটি দেখা যায়। তবে বিড়ালের তুলনায় কম। উজ্জ্বল লোম এবং পরিষ্কার চোখ, সুস্থ পোষা প্রাণীর লক্ষণ।

খেলাধুলায় ব্যস্ত থাকে
কুকুরদের জন্য নিয়মিত হাঁটা, খেলার সময় এবং সামাজিকীকরণের সুযোগ তৈরি করে দিতে হবে। এটা তাদের থাকার জন্য অপরিহার্য। অন্যদিকে বিড়াল তুলনামূলকভাবে স্বাধীন থাকা। তারাও খেলাধুলা এবং মেলামেশা খুব উপভোগ করে। তাই তাদের জন্য খেলনা, স্ক্র্যাচিং পোস্ট, এবং ইন্টার‍্যাক্টিভ প্লে সেশনের ব্যবস্থা করে দিতে হবে। এগুলো বিড়ালকে মানসিকভাবে সক্রিয় ও খুশি রাখে।

আরামদায়ক পরিবেশ তৈরি করুন
পোষা প্রাণীকে ভালো রাখতে হলে নিয়মিত ঘুমের অভ্যাস অনুসরণ করতে হবে। তার জন্য প্রয়োজন আরামদায়ক পরিবেশ। কুকুর এবং বিড়াল যদি তাদের পরিবেশে নিরাপদ বোধ করে, তবে তারা খোলা ও আরামদায়ক ভঙ্গিতে ঘুমায়। পোষা প্রাণীর জন্য একটি নিরিবিলি, আরামদায়ক ঘুমানোর জায়গা নিশ্চিত করা জরুরি।

ভোকাল সংকেত বোঝা
পোষা প্রাণীর আবেগ বোঝার জন্য ভোকাল সংকেত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কুকুর তার মালিককে স্বাগত জানানোর সময় আনন্দে ঘেউ ঘেউ। অনেক সময় হালকা চিৎকার বা গোঁ গোঁ করতে পারে। একইভাবে, বিড়াল খুশি হলে সন্তুষ্টভাবে গর্জন বা মিউ মিউ করে। পোষা প্রাণীর ভোকাল সংকেত বোঝার মাধ্যমে আপনি তাদের মেজাজ বুঝতে পারেন। আর আপনাকেও সে অনুসারে সঠিকভাবে সাড়া দিতে হবে।